‘সবাই ভালো থাকিস, এই দায়ভার কারও না’

২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৬ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
শাহরিয়ার অনিক

শাহরিয়ার অনিক © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার অনিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে এ মৃত্যুর জন্য তিনি দায়ী করেননি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা শহরের টমছমব্রিজ এলাকায় নিজ বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

এদিকে, এ ঘটনার আগে দুপুরে অনিক তার ফেসবুক স্টোরিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘ভালো থাকিস সবাই। এই দায়ভার কারও না। একান্তই আমার।’ এ নিয়ে সহপাঠীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।

আরও পড়ুন: নিজ বাসা থেকে কুবি ছাত্র অনিকের লাশ উদ্ধার

অনিকের বন্ধু সাঈদ আনাস বলেন, অনিক তার মা ও নানির সঙ্গে বসবাস করতেন। বিকেলে নিজ কক্ষে গলায় ফাঁস দেন তিনি। টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকেল অনিকা মারা গেছেন বলে নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক। তার বাসা কুমিল্লা জেলা শহরের পুলিশলাইন এলাকায়।

শেখ মকছেদুর রহমান আরও বলেন, তার নিজ বাসাতেই ঘটনাটি ঘটেছে। বিষয়টি আমাদের জন্য খুবই মর্মান্তিক। এই ধরনের বিষয় আমাদের কাম্য নয়।

সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ার খবরে মধ্যরাতে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬