গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন নিয়ে জরুরি নির্দেশনা

২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির মাইগ্রেশনের বিষয়ে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। দু’ধরনের মাইগ্রেশন প্রক্রিয়া আগামীকাল রোববারের (২৪ সেপ্টেম্বর) মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে। গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী মাইগ্রেশনের প্রস্তুতি স্বরূপ বর্তমানে চূড়ান্তভাবে ভর্তিকৃত শিক্ষার্থীরা নিম্নে উল্লেখিত দুই ধরনের মাইগ্রেশনের স্টপ (বন্ধ) প্রক্রিয়া ২৪ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে পারবে-

১. সাবজেক্ট মাইগ্রেশনের স্টপ সম্পন্ন করলে বর্তমানে যে বিষয়ে ভর্তি আছে সেই বিষয় ব্যতীত কোন বিশ্ববিদ্যালয়ের অন্য কোন বিষয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না।

২. ইউনিভার্সিটি মাইগ্রেশনের স্টপ সম্পন্ন করলে বর্তমানে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে সেই বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। তবে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ের পছন্দক্রমের অন্যান্য বিষয়ে মাইগ্রেশন চলমান থাকবে।

জানা গেছে, ভর্তিচ্ছু অপেক্ষমান শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে  একটি সভা আহ্বান করা হয়েছে। এ সভায় অপক্ষেমান ভর্তিচ্ছুদের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, বৃহস্পতিবার রাতেও গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় পুনরায় শিক্ষার্থী ভর্তির বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। তবে এ সভায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হওয়ায় নতুন আরেকটি সভা আহ্বান করা হয়েছে।

আরো পড়ুন: গুচ্ছের অপেক্ষমান শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত ২৫ সেপ্টেম্বর

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো প্রায় দুই হাজার ২০০ আসন ফাঁকা রয়েছে। এত আসন ফাঁকা রেখে ক্লাস কার্যক্রম শুরু করতে চায় না ভর্তি কমিটি। অন্যদিকে আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম গুটিয়ে নিলে অনেকের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন শেষ হয়ে যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলো কাঙ্খিত শিক্ষার্থী পাবে না।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফের ভর্তির সুযোগ দিচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি। মেধাতালিকার মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করা হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক গুচ্ছের একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, মেধাতালিকা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী সোমবার ভর্তি প্রক্রিয়াসহ যাবতীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ২২ আগস্ট গুচ্ছের শেষ ধাপের ভর্তি নেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী এবার চার ধাপে শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে অধিক সংখ্যক আসন ফাঁকা থাকায় ফের ভর্তির সুযোগ দিতে যাচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

২০ জুন গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়। পরে পর্যায়ক্রমে তিনটি ইউনিটে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করা হয়। এ বছর ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) পাসের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ, ‘বি’ ইউনিটে (মানবিক) পাসের হার ৫৬ দশমিক ৩২ শতাংশ, ‘সি’ ইউনিটে (ব্যবসায় অনুষদ) পাসের হার ৬৩ দশমিক ৪৬ শতাংশ।

ইরানের ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়…
  • ২৭ মার্চ ২০২৬
শার্শায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, প্রতিষ্ঠান ভাঙচুর ও নগদ টাকা…
  • ২৭ মার্চ ২০২৬
আমলাতান্ত্রিক জটিলতায় অনিশ্চয়তায় ঢাবি ছাত্রীর বিদেশে উচ্চ…
  • ২৭ মার্চ ২০২৬
পদ্মার বাস ডুবিতে প্রাণ হারালেন রানা প্লাজার সেই নাসিমা 
  • ২৭ মার্চ ২০২৬
‘আওয়ামী আমলে শিক্ষকরাই ছাত্রদের খাতায় লিখে দিতেন, নকল সরবরা…
  • ২৭ মার্চ ২০২৬
৮০০ টাকা চুরির অপবাদে দুই শিশুকে মারধর, মুখে সিগারেটের সেঁকা
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence