‘বাংলাদেশ এবং বঙ্গবন্ধু সমার্থক’

০১ আগস্ট ২০১৮, ০৪:০৬ PM
ইবিতে আগস্টের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন।

ইবিতে আগস্টের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন। © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেছেন, ‘বাংলাদেশ এবং বঙ্গবন্ধু সমার্থক। বাংলাদেশ যদি একটি মহাকাব্যের নাম হয় তবে বঙ্গবন্ধু সেই মহাকাব্যের রচয়িতা, বাংলাদেশ যদি একটি স্থাপত্যকর্মের নাম হয়; তার মহান স্থপতি হলেন জাতির পিতা।’

মঙ্গলবার শোকাবহ আগস্ট মাসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পরবর্তী এক আলোচনা সভায় তিনি এসব বথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ এবং বঙ্গবন্ধু রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সাহিত্যিকভাবে অভিভাজ্য। একটিকে ছাড়া অন্যটিকে কল্পনা করা যায় না।’

তিনি শোকের মাসে প্রত্যয় ও শপথে শোককে শক্তিতে পরিণত করার অভয়মন্ত্রে বাঙালি জাতিকে উদ্দীপিত হওয়ার আহবান জানান।

শোকাবহ আগস্টের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এ মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করে ছাত্রলীগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক নাসিমুজ্জামান, প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল, প্রভাষক শহিদুল ইসলাম প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন, সালাউদ্দিন আহমেদ সজল, আবু হেনা মোস্তাফা কামাল, আব্দুল ওয়াদুদ, ইকবাল হোসাইন রুদ্র, তৌকির মাহফুজ মাসুদ, রিজভি আহমেদ পাপন, শিবলুর রহমান, তন্ময় কুমার সাহা, ফয়সাল সিদ্দিক আরাফাত, অনিক, আঃ রহিমসহ কয়েক শতাধিক নেতাকর্মী।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950