বিশ্ববিদ্যালয় উন্নত হলে রাষ্ট্র উন্নত হবে: সৌমিত্র শেখর 

২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৪ PM
উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বক্তব্য দিচ্ছেন

উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বক্তব্য দিচ্ছেন © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, উন্নত দেশ গড়ার জন্য আমরা উন্নত বিশ্ববিদ্যালয় গড়তে চাই। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট বিশ্ববিদ্যালয় তৈরি করতে চাই। কেননা বিশ্ববিদ্যালয় উন্নত হলে রাষ্ট্র উন্নত হবে। 

বুধবার (২০ সেপ্টেম্বর) প্রথমবারের মতো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের সিটিজেন চার্টার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য ড. সৌমিত্র শেখর।

অনুষ্ঠানে উপাচার্য আরো বলেন, সিটিজেন চার্টার ওয়েসাইটে প্রকাশের মধ্য দিয়ে যেকোনো সেবাগ্রহীতা বিশ্ববিদ্যালয়ের সেবাগুলো সম্পর্কে সম্যক ধারণা পাবেন। বর্তমানে ইউজিসি এপিএ কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়নে নজর দিয়েছে। ইতোমধ্যেই আমরা গত অর্থবছরে এপিএতে ১৪তম অবস্থান অর্জন করেছি। এ অবস্থান ধরে রাখাসহ আরও উন্নতিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে হবে।

আরো পড়ুন: নিয়মের তোয়াক্কা না করে দেড় কোটি টাকায় কুবি ভিসির গাড়িবিলাস

সেবাপ্রদান প্রতিশ্রুতি বিষয়ে অংশীজনের সমন্বয়ে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, সেবা প্রদান প্রতিশ্রুতি কমিটির সভাপতি অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান। সঞ্চালনা করেন কমিটির ফোকাল পয়েন্ট ফাহাদুজ্জামান মো. শিবলী।

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্র…
  • ০৩ জুলাই ২০২৬
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক আটক
  • ০৩ জুলাই ২০২৬
আওয়ামী লীগ আমলে তিন বাহিনীর পদবঞ্চিত ১৫০ সদস্য পেলেন ভূতাপে…
  • ০৩ জুলাই ২০২৬
শ্রমিক ইউনিয়ন নেতাকে পিটিয়ে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্…
  • ০৩ জুলাই ২০২৬
মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখানোর স্থান গোয়েন্দা নজরদারিতে …
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence