জবি শিক্ষার্থী আরিফুল ইসলাম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নিখোঁজ শিক্ষার্থী আরিফুল ইসলাম এর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বিকাল ৫ টার দিকে বুড়িগঙ্গার চাঁদপুর লঞ্চ টার্মিনাল এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
দক্ষিণ কেরাণিগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান, আমরা বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকার চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে তার মরদেহ উদ্ধার করি।
বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালে রয়েছে।
তার সহপাঠিরা জানান, সোমবার সকাল ১০ টার দিকে টিউশনিতে যাবার জন্য সে বাসা থেকে বের হয়। তার পর থেকে আরিফুলের সাথে আর যোগাযোগ করা যাচ্ছিলনা।
বিকালের দিকে এক অপরিচিত লোক ফোন ধরেন এবং নিজেকে নজরুল মাঝি বলে পরিচয় দেন। তিনি জানান, বুড়িগঙ্গায় একটি ভাসমান ব্যাগ থেকে তিনি ফোনটি পেয়েছেন। ব্যাগে কিছু কাগজ, ১২০ টাকা, মানিব্যাগ ও মোবাইল ফোনটি ছিল।
উল্লেখ্য, আরিফুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ বর্ষের শিক্ষাথী ছিল। সে তার বিভাগে প্রথম ছিল। তার পিতার নাম মইনুদ্দিন এবং মাতা শাহীদা খাতুন। চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার মারুফদাহ গ্রামে তার বাড়ি।