অধিভুক্ত কলেজে ভর্তিচ্ছুদের লেনদেন নিয়ে সতর্ক করেছে ঢাবি

২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৯ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
লোগো

লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ও উপাদানকল্প কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির সময় প্রতারণার বিষয়ে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির কার্যক্রমে ব্যবহারের জন্য অফিস বা তার কোনো কর্মকর্তা/ কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার, লিঙ্কডইন ইত্যাদি ব্যবহার করে না। ভর্তিবিষয়ক ওয়েবসাইট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংক একাউন্ট ব্যতীত অন্য কোনোভাবে টাকা জমা নেয় না।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তির যেকোনো ধরনের প্রচারণা বা লেনদেনের তথ্য নিশ্চিতভাবে একটি ‘প্রতারণামূলক’ কার্যক্রম। এ বিষয়ে সব শিক্ষার্থীকে সতর্ক থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো। শিক্ষার্থীরা সশরীর হাজির হয়ে অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করে তার সমস্যা সরাসরি জানাতে পারেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর অধিভুক্ত সরকারি সাত কলেজের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ‘কলেজ ও বিষয়’ মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। মনোনীত বিষয় দেখতে ড্যাশবোর্ড থেকে বিষয় মনোনয়ন বাটনে ক্লিক করতে হবে। মনোনয়ন পেয়েছেন এমন শিক্ষার্থীরা শনিবার থেকে ভর্তি ফি বাটনে ক্লিক করে ভর্তি ফি জমা দিতে পারছেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের বিষয় মনোনয়ন এর নতুন তালিকা প্রকাশ হয়েছে। মনোনীত বিষয় দেখতে ভর্তিচ্ছুরা ড্যাশবোর্ড থেকে "বিষয় মনোনয়ন" বাটনে ক্লিক করতে হবে। মনোনয়ন প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ১০টা পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি (পঞ্চাশ টাকা মাত্র ) প্রদান করতে পারবে।

এ সময়ের মধ্যে উল্লেখিত অগ্রিম ফি জমা না দিলে, পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক না বলে বিবেচ্য হবে এবং পরবর্তী মাইগ্রেশন এ তাকে অনুপস্থিত দেখানো হবে। তবে যারা ইতঃমধ্যে বিষয় মনোনয়ন এর পর অগ্রিম ফি জমা দিয়েছে তাদের নতুন করে ফি জমা দিতে হবে না।

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950