গুচ্ছের ফাঁকা আসনে ভর্তি নিয়ে সিদ্ধান্ত শুক্রবারের মধ্যে

২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রাথমিক ভর্তি কার্যক্রম শেষে দুই হাজারের বেশি আসন ফাঁকা রয়েছে। এই আসনগুলোতে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা করবে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার চারটি ধাপে গুচ্ছের প্রাথমিক ভর্তি কার্যক্রম পরিচালনা করা হয়। সম্প্রতি চতুর্থ ধাপের ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। এটি শেষ হলেও এখনো বিপুল সংখ্যক আসন ফাঁকা রয়েছে। এই আসনগুলোতে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া ঠিক করতে আগামী শুক্রবারের মধ্যে সভা হওয়ার কথা রয়েছে। 

ওই সূত্র আরো জানায়, আজ বুধবার ফাঁকা আসনসহ গুচ্ছে কয়েকটি বিষয় নিয়ে সভা করবে টেকনিক্যাল কমিটি। সভায় শিক্ষার্থীদের ভর্তিসহ কয়েকটি বিষয়ে প্রাথমিক কিছু প্রস্তাবনা দেবে টেকনিক্যাল কমিটি। ওই প্রস্তাবনার আলোকে সভা করে শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মূল কমিটি।

এ প্রসঙ্গে জানতে চাইলে গুচ্ছের টেকনিক্যাল কমিটির আহবায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাসিম আখতার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গুচ্ছের টেকনিক্যাল কিছু বিষয় নিয়ে আজ আমাদের একটি সভা রয়েছে। রাত ৮টায় এই সভা অনুষ্ঠিত হবে।

ফাঁকা আসনে শিক্ষার্থী ভর্তির বিষয়ে জানতে চাইলে অধ্যাপক নাসিম গুচ্ছের মূল কমিটির সাথে কথা বলার পরামর্শ দেন।

জানতে চাইলে গুচ্ছের মূল কমিটির সদস্য এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম শান্তনু দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গুচ্ছে অনেক আসন ফাঁকা থাকার বিষয়টি শুনেছি। এই আসনগুলোতে কীভাবে শিক্ষার্থী ভর্তি করা হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

অটোমাইগ্রেশন নাকি স্পট অ্যাডমিশন—ফাঁকা আসনগুলোতে কোন প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি করা হবে জানতে চাইলে তিনি আরও বলেন, এটি ২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কোনো শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং আসন যেন ফাঁকা না থাকে সে বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

গবেষণায় ৫৯ পাবলিক বিশ্ববিদ্যালয়কে কীভাবে বরাদ্দ দেবে, নতুন …
  • ০৩ জুলাই ২০২৬
পানিতে ডুবিয়ে মাকে হত্যা, ছেলে বললেন— ‘শৈশবের বঞ্চনা ও দীর্…
  • ০৩ জুলাই ২০২৬
৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন …
  • ০৩ জুলাই ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ০৩ জুলাই ২০২৬
যেভাবে ৪ মাস ধরে অক্ষত রাখা হয়েছে খামেনির মরদেহ
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence