গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা দুই হাজার

২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রাথমিক ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। তবে এখনো দুই হাজারের বেশি আসন ফাঁকা রয়েছে। এই আসনগুলোতে শিক্ষার্থীদের কোন প্রক্রিয়ায় ভর্তি করা হবে তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

জানা গেছে, এবার চারটি ধাপে গুচ্ছের প্রাথমিক ভর্তি কার্যক্রম পরিচালনা করা হয়। সম্প্রতি চতুর্থ ধাপের ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। এটি শেষ হলেও এখনো বিপুল সংখ্যক আসন ফাঁকা রয়েছে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির একটি সূত্র জানিয়েছে, গুচ্ছের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অনেক আসন ফাঁকা রয়েছে। এই আসন ফাঁকা রেখে ক্লাস শুরু করা হলে অনেক শিক্ষার্থীর বিশ্ব্বিদ্যালয়ে পড়ার স্বপ্ন শেষ হয়ে যাবে। ফাঁকা আসনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে শিগগিরই সভা করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম শান্তনু দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গুচ্ছে অনেক আসন ফাঁকা থাকার বিষয়টি শুনেছি। এই আসনগুলোতে কীভাবে শিক্ষার্থী ভর্তি করা হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

অটোমাইগ্রেশন নাকি স্পট অ্যাডমিশন—ফাঁকা আসনগুলোতে কোন প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি করা হবে জানতে চাইলে তিনি আরও বলেন, এটি ২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কোনো শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং আসন যেন ফাঁকা না থাকে সে বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ছাত্রদলের নতুন কমিটির নামে বিজ্ঞপ্তি, রিজভী বললেন ভূয়া
  • ০৩ জুলাই ২০২৬
ঝিনাইদহে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
তেহরানে বাংলাদেশের স্পিকারের সাথে ইরানের স্পিকারের বৈঠক
  • ০৩ জুলাই ২০২৬
আসন বাড়লেও বাড়েনি আবাসন, গোপালগঞ্জ মেডিকেলে শাটডাউন দিয়ে বা…
  • ০৩ জুলাই ২০২৬
বাউফলে ভিন্ন পরিচয়ে ২ প্রকল্প বাগিয়ে নিলো একই প্রতিষ্ঠান, ন…
  • ০৩ জুলাই ২০২৬
বাবার জানাজায় উপস্থিত থাকছেন না মোজতবা আলী খামেনি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence