প্রোগ্রামিং স্কিল ডিজিটাল বাংলাদেশ গড়ার পূর্বশর্ত: সৌমিত্র শেখর 

১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
প্রোগ্রামিং কনটেস্ট-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর

প্রোগ্রামিং কনটেস্ট-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, কম্পিউটার প্রোগ্রামিং স্কিল ডিজিটাল বাংলাদেশ গড়ার পূর্বশর্ত। শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রোগ্রামিং কনটেস্টের মতো আয়োজন নিয়মিত করতে হবে। এছাড়াও সিলেবাসে অন্তর্ভুক্ত বিষয়গুলোর পাশাপাশি প্রোগ্রামিং এ গভীর মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন তিনি। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) শিক্ষার্থীদের অন্ত:বিভাগ প্রোগ্রামিং কনটেস্ট-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেন। 

সিএসই বিভাগের ৪৫ জন শিক্ষার্থী ১৫টি টিমে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কনটেস্টে ১০টি প্রোগ্রামিং প্রবলেম সমাধানের জন্য ৩ ঘন্টা সময় দেওয়া হয়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রিয়াদ হাসান। 

সভাপতির বক্তব্যে সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ সুজন আলী বলেন, একটি স্মার্ট ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে প্রোগ্রামিং কনটেস্ট আয়োজন করা হয়েছে। এই প্রোগ্রামিং কনটেস্টে বিজয়ী টিমগুলো পরবর্তীতে ন্যাশনাল প্রোগ্রামিং কনটেস্টে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে।

প্রতিযোগিতায় ১০ টি প্রবলেমের মধ্যে ৭টির সঠিক সমাধান করে প্রথম স্থান অর্জন করে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের মোঃ আরাফাত হোসেন, মোঃ জান্নাতুল ফেরদাউস রাহাত ইবনে ইউসুফ এবং ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আবু রায়হানের টিম KNU_SUI_GENERIS।

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক আটক
  • ০৩ জুলাই ২০২৬
আওয়ামী লীগ আমলে তিন বাহিনীর পদবঞ্চিত ১৫০ সদস্য পেলেন ভূতাপে…
  • ০৩ জুলাই ২০২৬
শ্রমিক ইউনিয়ন নেতাকে পিটিয়ে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্…
  • ০৩ জুলাই ২০২৬
মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখানোর স্থান গোয়েন্দা নজরদারিতে …
  • ০৩ জুলাই ২০২৬
নতুন ভোটার হওয়ার সময় বাড়ল
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence