নিজ বাড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
মেহেদী হাসান রাব্বি

মেহেদী হাসান রাব্বি © ফাইল ছবি

নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মেহেদী হাসান রাব্বি নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) নিজ বাড়িতে দুপুরে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মেহেদী বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্ৰামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কলেজ পাড়াতে। সন্তানের মৃত্যুতে পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। 

পরিবার সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে মেহেদী দরজা বন্ধ করে নিজ কক্ষে ঘুমাতে যায়। আজ সকালেও মেহেদীকে পরিবারের সদস্যরা ঘুমানো অবস্থায় দেখেন। কিন্তু দুপুরে তাঁর দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। অনেক চেষ্টা করে দরজা খুলতে না পেরে, শেষে দরজা ভেঙ্গে প্রবেশ করলে মেহেদীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।  

জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আমিনুল ইসলাম বাবু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনায় খুব শোকাহত। আজ বাদ এশা মেহেদীর জানাজা অনুষ্ঠিত হবে ‌। 

মেহেদী'র বিষয়ে তাঁর বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ছেলেটি আমার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার হওয়ার কারণে কাছ থেকে চিনি। সে খুব অমায়িক ছেলে ছিল। আমি যতটুকু জানি তার প্রেম ঘটিত এবং অর্থনৈতিক কোনো সমস্যা ছিল না। এক বছর আগে তার বাবা মারা যান। এজন্য তার মন খারাপ ছিল। আমি সবসময় চেষ্টা করেছি খোঁজ খবর রাখার। কিন্তু মাঝে সে আর কিছু জানায়নি কী জন্য কী হয়েছে। 

তিনি আরো বলেন, বর্তমানে ছেলে মেয়েরা কষ্টগুলো শেয়ার করতে না পারায় হতাশায় থাকে। আমরা ছেলে মেয়েদের জন্য পৃথক পৃথক কাউন্সিলিং এর ব্যবস্থা করেছি। ছেলে মেয়েদের সুবিধার জন্য জেলা ছাত্র কল্যাণে আমি নিয়মিত সময় দিয়ে থাকি। মেহেদীর মৃত্যুর খবর পাওয়া মাত্রই আমি ব্রাহ্মণবাড়িয়া উদ্দেশ্য রওনা হয়েছি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, এই ঘটনায় আমি এখনো অবগত নয়। অবগত হওয়ার পর বিস্তারিত বলতে পারবো।

ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence