কুবির আইন অনুষদের নতুন ডিন উপাচার্য আবদুল মঈন

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
কুবি উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন

কুবি উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত হয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) রেজিস্টার (ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। আগামী ২০ সেপ্টেম্বর থেকে উপাচার্য ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম। আগামীকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) তার দায়িত্বের মেয়াদ শেষ হবে ।

অফিস আদেশে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে কোন শিক্ষক নিয়োজিত না থাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধন আইন-২০১৩ ধারা ২২(৬) অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধন আইন-২০১৩ ধারা ২২(৬) ধারায় বলা হয়, ‘ছুটি, অসুস্থতা বা অন্য কোন কারণে ডীনের পদ শূণ্য হইলে ভাইস-চ্যান্সলর ডিন পদের দায়িত্ব পালনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন।’

‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘পার্টি হবে রাতে, চলে আয়’—হত্যার আগে আজমুলকে রুমমেট
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমদের প্রতিষ্ঠানেই চাকরি করত ফাহাদ, তুহিনের সঙ্গে হত্য…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
গাজী নজরুল ও তার স্ত্রীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সবচেয়ে বড় গণকবরের সন্ধান পেলেন শ্রীলঙ্কান শ্রমিকরা, মিলল ৫৭…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল হত্যার জ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬