জবিতে ‘প্রত্নতত্ত্ব: ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক সেমিনার

৩০ জুলাই ২০১৮, ১১:০০ PM
সেমিনারে বক্তব্যে রাখছেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান

সেমিনারে বক্তব্যে রাখছেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ‘প্রত্নতত্ত্ব: ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি আমাদেরকে প্রত্নতত্ত্ব নির্দশন সম্পর্কে জানতে হবে। একটি জাতির বর্তমানকে বিশ্লেষণ এবং ভবিষ্যতের জন্য কর্মপ্রন্থা নির্ধারণে অতীত ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত গুরুত্বপূর্ন। তাই আমাদের আন্তঃশাস্ত্রীয় জ্ঞান চর্চা করতে হবে।’

ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোছাঃ খোদেজা খাতুন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া বক্তব্য প্রদান করেন।

সেমিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান ‘A Talk on Buddhist Artifacts Recently Discovered from Wari Bateshwar and Vikrampur’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান প্রবন্ধটিতে বর্তমান নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলায় প্রাচীন বাংলার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ব্যাপারে আলোকপাত করেন।

তিনি উয়ারি বটেশ্বরকে বাংলার প্রাচীনতম দূর্গনগরী হিসেবে উল্লেখ করেন এবং ময়নামতি এলাকায় বিশ্ববিদ্যালয় নগরী গড়ে উঠেছিল বলে মতামত প্রদান করেন। তার প্রবন্ধে বিক্রমপুর ও উয়ারি বটেশ্বরের সর্বশেষ প্রত্নতাত্ত্বিক খনন এবং গবেষণার ফলাফল তুলে ধরেন।

এছাড়াও সেমিনারে ভারতের কলকাতার এশিয়াটিক সোসাইটির কিউরেটর ড. কেকা ব্যানার্জী ‘Buddhist Vestiges of West Bengal : A Asuvey’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

ড. কেকা ব্যানার্জী তার প্রবন্ধে প্রাচীন বাংলায় সামাজিক ও অর্থনৈতিক জীবনে বৌদ্ধ ধর্মের প্রভাব আলোচনা করেন।

প্রবন্ধদ্বয়ের ওপর আলোকপাত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বুলবুল আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ইতিহাস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950