র‍্যাগিংয়ে জড়ালে ছাত্রত্ব বাতিল: জবি উপাচার্য 

১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের নবীনবরণ ও সেমিনার উদ্বোধন অনুষ্ঠান

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের নবীনবরণ ও সেমিনার উদ্বোধন অনুষ্ঠান © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং অপরাধে কেউ জড়িত হলে ছাত্রত্ব বাতিল করা হবে। সেই সঙ্গে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কামালউদ্দীন আহমদ। 

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের নবীনবরণ ও সেমিনার উদ্বোধন অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য এ কথা বলেন। 

ভারপ্রাপ্ত উপাচার্য কামালউদ্দীন আহমদ বলেন, শিক্ষার্থীদের র‍্যাগিংয়ে না জড়ানোর জন্য দাপ্তরিক নির্দেশনা দিয়েছি। এ বিষয়ে সম্পূর্ণ শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করছি। এরপরও যদি কেউ র‍্যাগিং করে, তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রত্ব বাতিল করা হবে পাশাপাশি তাদের অভিভাবকদেরও জবাবদিহি করতে হবে।

ভারপ্রাপ্ত উপাচার্য কামালউদ্দীন আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থী এলে র‍্যাগিংয়ের ঘটনা বেড়ে যায়। নবাগত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে পড়তে আসে। তাদের সুন্দর স্বপ্ন পূরণ করা আমাদের দায়িত্ব। আর এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা। আর তাদের নির্দেশনা দিতে পারেন শিক্ষক প্রতিনিধিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকপ্রশাসন বিভাগের সভাপতি আছমা বিনতে ইকবাল। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য ১ আগস্ট থেকে অনলাইন আবেদন শুরু
  • ০৩ জুলাই ২০২৬
বলের ভেতরের চিপই কি রোনালদোকে টুর্নামেন্টে বাঁচিয়ে রাখল
  • ০৩ জুলাই ২০২৬
অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝ…
  • ০৩ জুলাই ২০২৬
পিসিডিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, নারীদের ক্ষেত্রে অগ্রাধিকার
  • ০৩ জুলাই ২০২৬
বঙ্গোপসাগরে ঘণীভূত হচ্ছে লঘুচাপ, অতিভারি বৃষ্টির আভাস
  • ০৩ জুলাই ২০২৬
শ্রমিক ইউনিয়ন নেতাকে পিটিয়ে হত্যা, যুবদল নেতা বহিষ্কার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence