নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মীসভা আয়োজনের নির্দেশ কেন্দ্রীয় ছাত্রলীগের

১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪০ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM

© ফাইল ছবি

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখায় আগামী ১০ (দশ) দিনের মধ্যে কর্মীসভা আয়োজনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মীসভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, 'স্মার্ট বাংলাদেশ' গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বয়কবৃন্দকে বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখায় আগামী ১০ (দশ) দিনের মধ্যে কর্মীসভা আয়োজন করে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো।

কর্মীসভা আয়োজনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম মামুন, সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান তাপস, সহ-সভাপতি শেখ সাঈদ আনোয়ার সিজার, সহ-সভাপতি মো. রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক সজীবুর রহমান সজীব, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হোসেন শান্ত, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান শান্ত, উপ-দপ্তর সম্পাদক সাদি মোহাম্মদ আকাশ, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার শেলী এবং উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পূজা কর্মকার। 

এর আগে চলতি বছরের ৪ জুলাই দীর্ঘ ৬ বছর পর মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

অপ্রতিম হত্যা: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো দুই আসামিকে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বিশ্ববাজারে কমছে, বাংলাদেশে কেন বাড়ল— ব্যাখ্যা দি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ফিল্ড অফিসার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ২৭ সেপ্টেম্বর পর…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
দফায় দফায় সংঘর্ষ, ইবির ফুটবল টুর্নামেন্ট স্থগিত
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তুহিনকে নিয়ে ফাহাদই প্রথম তথ্য দেয় অপ্রতিমের বাবাকে, সহযোগি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬