যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের স্পোর্টস কার্নিভাল উদ্বোধন 

১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
অনুষ্ঠানটি উদ্বোধন করেন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন

অনুষ্ঠানটি উদ্বোধন করেন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন © টিডিসি ফটো

"স্পোর্টস ব্রিংস ফ্রেন্ডশিপ, সাউণ্ড হেল্থ, এনিমেটেড লাইফ, নো ড্রাগস" এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হলের (শ.ম.র হল) আয়োজনে শুরু হয়েছে স্পোর্টস কার্নিভাল ২০২৩। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে এক বর্ণাঢ্য র্যালী শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে স্পোর্টস কার্নিভাল ২০২৩ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। স্পোর্টস কার্নিভালে ক্যারাম, টেবিল টেনিস, দাবা, কার্ড ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ছাত্র-ছাত্রীদের জীবনে পড়াশোনা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সেই সাথে সুস্থ মন ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা করা উচিত। যবিপ্রবি খেলাধুলায় দেশ সেরা। সব ধরণের খেলায় আমাদের ছাত্রদের অংশগ্রহণ করা উচিৎ। টুর্নামেন্টে খেলার মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব বাড়বে বলে আমি বিশ্বাস করি।

বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুধু পড়ালেখায় নয় খেলাধুলায়ও এগিয়ে আছে। তার স্বাক্ষর ইতোমধ্যে অনেক জায়গায় রেখেছে। হল কর্তৃপক্ষ এমন একটি টুর্নামেন্টের আয়োজন করেছে, আমি মনে করি এটি ভালো দিক। এতে আমাদের ছাত্রদের শারীরিক ও মানসিক দুটোই বিকশিত হবে বলে আমি আশা করি। 

শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ও নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুজ্জামান জাহিদ বলেন, প্রতিটি হলের মৌলিক কিছু বিষয় থাকে তার মধ্যে ক্রীড়া একটি। ছাত্রদের মৌলিক চাহিদা পূরন করতে এবং শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এই ক্রীড়া সপ্তাহের আয়োজন করা হয়েছে। এবারের আসরে ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি সপ্তাহব্যাপী ইনডোর গেম ক্যারাম, টেবিল টেনিস, কার্ড ও দাবা এর আয়োজন চলবে। পরবর্তীতে আমরা শীতকালীন আরও একটি ক্রীড়ার আয়োজন করবো।

উল্লেখ্য, শমর হল আয়োজিত স্পোর্টস কার্নিভালে ইনডোর এবং আউটডোরে বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ক্যারাম, টেবিল টেনিস, দাবা ও কার্ড ইভেন্টের টুর্নামেন্ট গুলো ইনডোরে অনুষ্ঠিত হবে এবং আউটডোরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

ছাত্রদলের নতুন কমিটির নামে বিজ্ঞপ্তি, রিজভী বললেন ভূয়া
  • ০৩ জুলাই ২০২৬
ঝিনাইদহে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
তেহরানে বাংলাদেশের স্পিকারের সাথে ইরানের স্পিকারের বৈঠক
  • ০৩ জুলাই ২০২৬
আসন বাড়লেও বাড়েনি আবাসন, গোপালগঞ্জ মেডিকেলে শাটডাউন দিয়ে বা…
  • ০৩ জুলাই ২০২৬
বাউফলে ভিন্ন পরিচয়ে ২ প্রকল্প বাগিয়ে নিলো একই প্রতিষ্ঠান, ন…
  • ০৩ জুলাই ২০২৬
বাবার জানাজায় উপস্থিত থাকছেন না মোজতবা আলী খামেনি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence