রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিতর্ক কর্মশালা

১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM

© টিডিসি ফটো

রবীন্দ্র ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (আরইউবডিএস) এর আয়োজনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টেগোর লেকচার থিয়েটারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরইউবডিএস’র উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমীন সুলতানা। ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক ও হাউজ অব ডিবেটরসের এর ভাইস প্রেসিডেন্ট মো. আসিফুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ইংরেজি বিতর্ক উইংয়ের কো-কনভেনার রাগিব আনজুম।

কর্মশালায় আরইউবডিএস’র সদস্যরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ করে। 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি'র উপদেষ্টা শারমিন সুলতানা বলেন, মেধা ও মনন বিকাশের মাধ্যম বিতর্ক আমাদের চিন্তাভাবনার জগৎকে প্রসারিত করে তুলে। যৌক্তিকতার মাধ্যমে সহজে ও সাবলিলভাবে একজন বিতার্কিক অন্যদের নিকট নিজের মতামতকে গ্রহণযোগ্য করে তুলতে পারে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন গ্রন্থগত বিদ্যাকে বাস্তবিক জীবনে কাজে লাগাতে পারে, মুক্ত বুদ্ধির চর্চা করতে পারে এবং যুক্তির মাধ্যমে নিজের অভিমত প্রতিষ্ঠা করতে পারে, সেই লক্ষ্য ও উদ্দেশ্যেকে নিয়েই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি কাজ করে যাচ্ছে।

ছাত্রদলের নতুন কমিটির নামে বিজ্ঞপ্তি, রিজভী বললেন ভূয়া
  • ০৩ জুলাই ২০২৬
ঝিনাইদহে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
তেহরানে বাংলাদেশের স্পিকারের সাথে ইরানের স্পিকারের বৈঠক
  • ০৩ জুলাই ২০২৬
আসন বাড়লেও বাড়েনি আবাসন, গোপালগঞ্জ মেডিকেলে শাটডাউন দিয়ে বা…
  • ০৩ জুলাই ২০২৬
বাউফলে ভিন্ন পরিচয়ে ২ প্রকল্প বাগিয়ে নিলো একই প্রতিষ্ঠান, ন…
  • ০৩ জুলাই ২০২৬
বাবার জানাজায় উপস্থিত থাকছেন না মোজতবা আলী খামেনি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence