বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩ দিন ব্যাপী আইটি ফেস্ট উদ্বোধন

১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM

© সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩ দিন ব্যাপী আইটি ফেস্ট এর উদ্বোধন ঘোষণা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন।  

আজ শনিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। বরিশাল বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির আয়োজনে আলট্রা গিয়ার এর পৃষ্ঠপোষকতায় ফেস্টটি অনুষ্ঠিত হচ্ছে। 

৩ দিন ব্যাপী এই অনুষ্ঠানে ১ম দিন হচ্ছে টাইপিং মাস্টার ৪.০ প্রতিযোগিতা এবং ই-ফুটবল মোবাইল।  ২য় দিন অনুষ্ঠিত হবে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার, ফিফা ১৯ ফুটবল এবং ই-ফুটবল খেলা। ৩য় দিনে প্রোগ্রামিং প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড.মোঃ ছাদেকুল আরিফিন বলেন , শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষের পাঠদান ও বই পড়া, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ। আজকের আইটি সোসাইটির এই আয়োজন সহশিক্ষা কার্যক্রমের মধ্যে পড়ে, যা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান কম্পিউটার প্রযুক্তির যুগে আইটি সেক্টরে যে যত দক্ষ হবে তার ভবিষ্যৎ তত উজ্জ্বল। সেই দিক থেকে নতুন হলেও বরিশাল বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি খুব ভালো কাজ করছে।

 তোমাদের এই আয়োজন দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আশা করি ভবিষ্যতে আরও বড় ধরনের আয়োজন করবে এবং আমি আমার দিক থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. খোরশেদ আলম, আইটি সোসাইটির  প্রধান নির্দেশক রাহাত হোসেন ফয়সাল এবং কম্পিউটার সাইন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ।

ছাত্রদলের বিক্ষোভের পরপরই জামায়াতের পাল্টা বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
ভ্যাট হ্রাসসহ সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
ব্যবসার নামে সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ড অ্যান…
  • ০৩ জুলাই ২০২৬
অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে সৌদির প্রতিনিধ…
  • ০৩ জুলাই ২০২৬
রণক্ষেত্র থেকে ডিবির টর্চার সেল: ছাত্রদল নেতার জুলাই ডায়েরি
  • ০৩ জুলাই ২০২৬
৪ মাস পর খামেনি হত্যার নিন্দা জানাল বাংলাদেশ
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence