ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মীসভার তারিখ ঘোষণা কেন্দ্রের

১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM

© সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা কলেজ শাখার কমিটি গঠনের জন্য কর্মী সভার তারিখ ঘোষণা করা হয়েছে। জীবন বৃত্তান্ত জমা নেওয়ার পর এবার কর্মী সভার মাধ্যমে বেছে নেওয়া হবে নেতৃত্ব। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ‘স্মার্ট বাংলাদেশ' গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৩০ সেপ্টেম্বর (শনিবার) বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখার কর্মীসভা
অনুষ্ঠিত হবে।

ঢাকা কলেজ ছাত্রলীগের সর্বশেষ কমিটি হয়েছিল ২০১৬ সালে। তাও হয়েছিল আহ্বায়ক কমিটি। ২০১৬ সালের ১৭ নভেম্বর নুর আলম ভূইয়া রাজুকে আহ্বায়ক করে একটি কমিটি অনুমোদন দেন ছাত্রলীগের সে সময়ের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। পরে ২০১৭ সালের ২২ জানুয়ারি কলেজ ছাত্রলীগের এক মারামারিকে কেন্দ্র করে ওই কমিটির আহ্বায়ক নূর আলম ভূইয়া রাজুসহ ১৭ নেতাকে বহিষ্কার করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। 

ছাত্রদলের নতুন কমিটির নামে বিজ্ঞপ্তি, রিজভী বললেন ভূয়া
  • ০৩ জুলাই ২০২৬
ঝিনাইদহে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
তেহরানে বাংলাদেশের স্পিকারের সাথে ইরানের স্পিকারের বৈঠক
  • ০৩ জুলাই ২০২৬
আসন বাড়লেও বাড়েনি আবাসন, গোপালগঞ্জ মেডিকেলে শাটডাউন দিয়ে বা…
  • ০৩ জুলাই ২০২৬
বাউফলে ভিন্ন পরিচয়ে ২ প্রকল্প বাগিয়ে নিলো একই প্রতিষ্ঠান, ন…
  • ০৩ জুলাই ২০২৬
বাবার জানাজায় উপস্থিত থাকছেন না মোজতবা আলী খামেনি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence