অাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির দু'গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে ৮ জন অাহত হওয়ার খবর পাওয়া গেছে। এ
সোমবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ অামানত এবং এএফ রহমান হলে সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, অাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির বিজয় গ্রুপ ও সিএফসির গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বিজয় গ্রুপের ছাত্রলীগের কর্মীরা এএফ রহমান হলে ও সিএফসির কর্মীরা শাহ অামানত হলে অবস্থান নেন।
পরে উভয় গ্রুপই একে অপরকে ইটপাটকেল ছুড়ে মারে। এসময় ৮ জন অাহত হন। অাহতদের চবি মেডিকেলে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- সিএফসি গ্রুপের ইমাম, ইতিহাস বিভাগ (১৬-১৭ বর্ষ), আপন ইসলাম মেক, ইতিহাস বিভাগ ( ১৭-১৮ বর্ষ) সাহাতাপ প্রদিপ, মৃত্তিকা বিজ্ঞান (১৫-১৬ বর্ষ), হাবিব, আইন বিভাগ ( ১৭-১৮ বর্ষ) এবং রিংকু দাশ, স্পোর্টস সায়েন্স (১৬-১৭ বর্ষ)।
আর বিজয় গ্রুপের ৪ জন হলেন-আজিজুল হক মামুন, লোক প্রশাসন (১৫-১৬ বর্ষ), জোবায়ের, আরবি (১৬-১৭ বর্ষ), সাইমুন ইসলাম, রাজনীতি বিজ্ঞান (১২-১৩ বর্ষ) এবং ইমাম, ইতিহাস (১৭-১৮ বর্ষ)
সিএফসি’র বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েদ বলেন, ক্যাম্পাসের সুষ্ঠ পরিবেশকে অস্থিতিশীল করার জন্য বিজয় গ্রুপ উদ্দেশ্যেপ্রণোদিতভাবে তাদের উপর হামলা করে।পরে তারা বিজয় গ্রুপকে প্রতিহত করার চেষ্টা করে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।