বাঙলা কলেজে কর্মীসভা করবে কেন্দ্রীয় ছাত্রলীগ

১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মিরপুর বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মীসভার তারিখ ঘোষণা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বদ্ধপরিকর। সেজন্য সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৩ সেপ্টেম্বর (শনিবার) কর্মীসভা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ছাত্রলীগ নিয়ন্ত্রণ ইস্যুতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের  টানাপোড়েন চলছে দীর্ঘদিন ধরে। তার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সরকারী বাঙলা কলেজ শাখার কর্মীসভার আহ্বান করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন ফেসবুকে, যা জানা যাচ্ছে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি সাংবাদিকদের প্রশিক্ষণ দেবে ভারত, আবেদন করবেন যেভা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, ত্যাগীরা হতাশ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
একনজরে ফিফা আসিয়ান কাপের সূচি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক, হতাশায় শিক্ষার্থীর আত্মহত্যা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬