ওয়েবমেট্রিক্স র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ৩২তম ইবি

১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) © ফাইল ছবি

ওয়েবমেট্রিক্স র‍্যাংকিংয়ে দেশসেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুই ধাপ এগিয়ে ৩২ তম অবস্থানে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বিশ্ব র‍্যাংকিয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৪০৩৭ তম। যা ২০২৩ সালের প্রথম সংস্করণে অবস্থান ছিল ৩৪ তম।

সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের ১১ হাজার ৯৯৭টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং-২০২৩ সালের দ্বিতীয় সংস্করণের (জুলাই) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

এর আগে, ২০২৩ সালের প্রথম সংস্করণে (জানুয়ারি) ইবির অবস্থান ছিল ৩২তম। যার বৈশ্বিক অবস্থান ৪১১৮তম। ২০২২ সালের দ্বিতীয় সংস্করণে (জুলাই) ছিল ৩৬ তম ও বৈশ্বিক অবস্থান ছিল ৪১৬২তম। 

আরও পড়ুন: সব শ্রেণিতেই সনদ পাবে শিক্ষার্থীরা, করতে হবে রেজিস্ট্রেশন

তালিকায় দেশসেরা শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ( বিশ্ব র‍্যাংকিং ১০৫১), রাজশাহী বিশ্ববিদ্যালয় (১১৯২), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৪২১), সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৪৭৬), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৬৯৬), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২০১৮), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র‌্যাংকিং ২০১৮), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২০৭৯), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৩১৮), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৩৫৪)।

প্রসঙ্গত, এই র‌্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবমেট্রিক্স।  ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র‌্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এটি প্রকাশ করে।

ছাত্রদলের নতুন কমিটির নামে বিজ্ঞপ্তি, রিজভী বললেন ভূয়া
  • ০৩ জুলাই ২০২৬
ঝিনাইদহে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
তেহরানে বাংলাদেশের স্পিকারের সাথে ইরানের স্পিকারের বৈঠক
  • ০৩ জুলাই ২০২৬
আসন বাড়লেও বাড়েনি আবাসন, গোপালগঞ্জ মেডিকেলে শাটডাউন দিয়ে বা…
  • ০৩ জুলাই ২০২৬
বাউফলে ভিন্ন পরিচয়ে ২ প্রকল্প বাগিয়ে নিলো একই প্রতিষ্ঠান, ন…
  • ০৩ জুলাই ২০২৬
বাবার জানাজায় উপস্থিত থাকছেন না মোজতবা আলী খামেনি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence