যে জাতি স্বপ্ন দেখে না, তারা সার্থক হতে পারে না : ইকবাল সোবহান

২৯ জুলাই ২০১৮, ০৮:২৬ PM
বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা  ইকবাল সোবহান চৌধুরী।

বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। © সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, যে জাতি স্বপ্ন দেখে না, তারা সার্থক হতে পারে না। জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন বলেই আমরা আজ স্বাধীন দেশে বাস করতে পারছি। তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমাদের দেশকে সমৃদ্ধশালী করতে স্বপ্ন দেখেন। এর জন্য প্রয়োজন শিক্ষা, জ্ঞান, দেশপ্রেম। যার মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের সৈনিকরা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করবে।

শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-১৮’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ক্যাম্পাস সাংবাদিকরা তাদের মূল্যবোধ ও সাহস দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকে। কিন্তু বিভিন্ন সময় তাদের অবমূল্যয়ন করা হয়। তাদের যৌক্তিক দাবি ওয়েজবোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানোর জন্য আমি আহ্বান করব এবং তা প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। ক্যাম্পাস সাংবাদিকরা একসঙ্গে একই প্লাটফর্মে দাঁড়িয়েছে যা অত্যন্ত ইতিবাচক। এই একতার মাধ্যমেই কলম সৈনিকরা তাদের সকল অসুবিধা দূর করতে পারবে।

সমাপনী অনুষ্ঠানে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন একুশে টিভির এডিটর ইন চিফ মনজুরুল আহসান বুলবুল ও শাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইমাম হাসান মুক্তি।

বিশেষ অতিথির বক্তব্যে মনজুরুল আহসান বুলবুল বলেন, সাংবাদিকদের সাংবাদিকতার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হতে হবে। এছাড়া সাংবাদিকদের জন্য গঠিত ওয়েজবোর্ডে ক্যাম্পাস সাংবাদিকদের কোনো উল্লেখ নেই। এজন্য তাদের ওয়েজবোর্ডে জড়িতদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মহসিন আজিজ খান (আইপিই বিভাগ), সহকারী অধ্যাপক আলমগীর কবির, সরকার সোহেল রানা, আশীষ কুমার বণিক, যমুনা টিভির সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, ইমজার সভাপতি আশরাফুল কবির প্রমুখ।

শাবি প্রেসক্লাবের সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মুস্তফা মনওয়ার সুজন, সাঈদ আব্দুল্লাহ যীশু, নাঈমুল করিম নাইম, আজগর খান, আবু তাহের টোটন, শিমুল এলাহী, কাজী রাকিন, গাজী সাদেক, জাবেদ ইকবাল, সরদার আব্বাস, আসাদুজ্জামান নয়ন ও হেলাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, শাবি ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ চৌধুরী, আলী আশরাফুল কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950