জবির সেই ‘ভুয়া’ ছাত্রকে অব্যাহতি দিল ছাত্রলীগ

১৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৯ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
ছাত্রলীগ

ছাত্রলীগ © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভুয়া ছাত্র ইউনুস মাতব্বরকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পরিচয় দিয়ে শাখা ছাত্রলীগের আইন বিভাগের পদ বাগিয়ে নিয়েছিলেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পরিচয় দেওয়া ইউনুস মাতাব্বর মিথ্যা প্রত্যয়নপত্র ও পরিচয়পত্র সংগ্রহ করে প্রতারণার মাধ্যমে আইন বিভাগ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে পদায়িত হয়। বিষয়টি ছাত্রলীগের নজরে এলে যাচাই করলে তার প্রতারণার বিষয়টি জানা যায়।

এ ঘটনায় ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক আইন বিভাগ শাখার সাংগঠনিক সম্পাদক পদ থেকে ইউনুসকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রতারণার আশ্রয় নেওয়া ইউনুসের অপকর্মের দায়ভার ছাত্রলীগ বহন করবে না। তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করেছে শাখা ছাত্রলীগ। এর আগে ইউনুস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

যে ১০ কারণে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল ও স্থগিত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ২৭…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এবারও বিভাগীয় শহরে হচ্ছে না জাবির ভর্তি পরীক্ষা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মদিনা গ্রুপ, আবেদন ২০ অক্টোবর…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা পরিষদে যে দেশের স্থায়ী আসন চাইলেন জাতিসংঘ মহাসচিব
  • ২২ সেপ্টেম্বর ২০২৬