‘আষাঢ় শ্রাবণে ফুটে বৃষ্টির ফুল অঙ্গনের আঙ্গিনায় রবীন্দ্র নজরুল’-শিরোনামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবির) মুক্তমঞ্চ প্রাঙ্গনে বর্ষা উৎসব উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের সাংষ্কৃতিক সংগঠন "অঙ্গন"।
রবীন্দ্র-নজরুলের স্মরণে আজ রোববার বেলা ১১ টায় তিন পর্বের এই অনুষ্ঠানে প্রথমে আলোচনা সভা, দ্বিতীয় পর্বে গান, নাচ, আবৃত্তি ও সংগীত পরিবেশন এবং অনুষ্ঠানের শেষ পর্বে 'খ্যাতির বিড়ম্বনা' নাটক মঞ্চস্থ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রহমান নাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন "অঙ্গন", চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক পলাশ কুমার দত্ত।
আরো অংশগ্রহণ করেন- বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো আনোয়ার সাঈদ, ফলিত ও পরিবেশ রসায়ন বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড: সুমন গ্যাঙ্গুলী, ইসলামিক ইতিহাস ও সাংষ্কৃতিক বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ আহসানুল কবির প্রমুখ।