কুবিতে বন্ধ হচ্ছে গণরুম, থাকতে পারবে না অবৈধ শিক্ষার্থীরা

১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৬ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বন্ধ হচ্ছে গণরুমের সংস্কৃতি। নিয়মিত ও বৈধ শিক্ষার্থী ব্যতীত থাকতে পারবে না কেউই। সিট বরাদ্দ দেওয়া হবে নীতিমালা অনুযায়ী। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সব হল প্রভোস্ট ও প্রক্টরের উপস্থিতিতে জরুরি সভা হয়। এতে আবাসিক হলের বিষয়ে আটটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সিদ্ধান্তগুলো হলো, শুধু নিয়মিত ও বৈধ শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে, গেস্টরুম/গণরুম অবিলম্বে বন্ধ করতে হবে, হলে একক কক্ষ নিয়ে কোন শিক্ষার্থী বসবাস করতে পারবে না, যাদের ছাত্রত্ব নেই তারা হলে অবস্থান করতে পারবে না।

এছাড়াও হলের সৌন্দর্যবর্ধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর হল সমূহে প্রেরণ করবেন। হলে কোনো সমস্যা দেখা দিলে হল প্রশাসন সমাধানের তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950