সাঈদীকে নিয়ে পোস্ট, জবি ছাত্রলীগের আরেক নেতাকে অব্যাহতি

১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
জুনাঈদ হুসাইন রায়িন

জুনাঈদ হুসাইন রায়িন © ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে পোস্ট দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি দেওয়া নেতার নাম জুনাঈদ হুসাইন রায়িন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বাংলা বিভাগ ইউনিটের সহ সভাপতি। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এই অব্যহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যায় যে— সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আর্দশের পরিপন্থী কার্যকালাপে জড়িত থাকায় বাংলা বিভাগের সহ সভাপতি জুনাঈদ হুসাইন  রায়িনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হলো এবং সেই সাথে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদ এর নিকট সুপারিশ করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের থেকে নির্দেশনা দেওয়া হয়েছে  যুদ্ধাপরাধীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া জন্য। তাই তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হয়েছে।

অভিযুক্ত জুনাইদ হুসাইন রায়িন এর সাথে এই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যাক্তিগত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে পোস্ট দেওয়ায় গত ২০ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৬ জনকে অব্যাহতি দেওয়া হয়।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারী নি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘রূপা কোথায়, জানি না’—বোনকে ফিরে পেতে খুবি শিক্ষার্থীর আকুতি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আঁচল ফাউন্ডেশনের উদ্যোগে খাস ফুডের কর্মকর্তাদের মানসিক স্বা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বদলে যেতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চবিতে অনুমোদিত ফি ছাড়া অর্থ আদায়ে নিষেধাজ্ঞা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বখাটের মারধরে তিন দাঁত ভাঙল পঞ্চম শ্রেণির ছাত্রীর
  • ২২ সেপ্টেম্বর ২০২৬