জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ছাত্র না হলেও পদ আছে ছাত্রলীগে, দাপিয়ে বেড়াচ্ছেন ক্যাম্পাসও

১১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪০ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০১ PM
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মসূচিতে সামনের সারিতে ইউনুস মাতাব্বর

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মসূচিতে সামনের সারিতে ইউনুস মাতাব্বর © টিডিসি ফোটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী পরিচয়ে ক্যাম্পাসে দাপিয়ে বেড়াচ্ছেন ইউনুস মাতাব্বর। শুধু তাই নয়, তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদেও আছেন। ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পরিচয়ে ক্যাম্পাসে নিয়মিত আসা-যাওয়া ইউনুস মাতাব্বর আদতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রই নন। তবুও তিনি নিয়মিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে। সেসবের জানান দিচ্ছেন নিজের ফেসবুকে।

জানা গেছে, আইন বিভাগের চলমান ব্যাচগুলোতে ইউনুস মাতাব্বর নামে কোনো শিক্ষার্থী নেই। বিভাগের নথিপত্রে এ নামের কোনো শিক্ষার্থী খুঁজে পাওয়া যায়নি। তার বিষয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, শুরুর দিকে ওরিয়েন্টেশন ক্লাসে তাকে দুএকদিন দেখেছিলাম। এরপর থেকে কখনো কোনো ক্লাস-পরীক্ষায় অংশ নিতে দেখিনি। কিন্তু সে আইন বিভাগের পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে।

সিভি অনুযায়ী বিভাগের কমিটি দিয়েছি। তাতে সে আইন বিভাগের শিক্ষার্থী উল্লেখ করেছে। যদি সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না তাহলে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে। -জবি ছাত্রলীগ

জানতে চাইলে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাস বলেন, আমার বিভাগের পরিচয় দিয়ে যদি কেউ কোনো কমিটিতে পদ নিয়ে থাকে কিংবা বিশ্ববিদ্যালয়ের কোনো সুযোগ-সুবিধা নিয়ে থাকে, সেটা তো ভেরিফাই করে নিতে হবে। যেহেতু তারা ভেরিফাই করে নেয়নি, তাহলে সেটা তো আমার ব্যর্থতা নয়, ওটা যারা পদ দিয়েছে তাদের ব্যর্থতা। আর সে যেহেতু আমার বিভাগের শিক্ষার্থী নয়, এ দায়ভার আমার নেওয়ার তো কারণই আসে না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, ইউনুস যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী না কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবে, সেটা কখনোই হতে পারে না।

আইন বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল হাসান বলেন, ইউনুস বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে আমাদের সঙ্গে রাজনীতি করে। কিন্তু সে যে এত বড় প্রতারণার আশ্রয় নিয়েছে, সেটা আসলে আমাদের জন্য খুবই লজ্জার।

ইউনুস যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা কখনোই হতে পারে না। -জবি প্রশাসন

এ বিষয়ে জানতে ইউনুস মাতাব্বরের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তার পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউনুসের ব্যাপারে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী বলেন, আমরা সিভি অনুযায়ী বিভাগের কমিটি দিয়েছি। তাতে সে আইন বিভাগের শিক্ষার্থী উল্লেখ করেছে। এখন যদি সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়ে থাকে তাহলে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে। বিশ্ববিদ্যালয়ের বাইরের কারও তো ছাত্রলীগে থাকার কোনো সুযোগ নেই।

ঝিনাইদহে পানের বরজে গাঁজা চাষ, কৃষক আটক
  • ০৩ জুলাই ২০২৬
বাতাসে উচ্চ আর্দ্রতায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, মোকাবেলা করবেন …
  • ০৩ জুলাই ২০২৬
আত্রাই নদীর ভাঙন পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম
  • ০৩ জুলাই ২০২৬
উপাচার্য ছাড়াই চলছে ৩৯ বেসরকারি বিশ্বদ্যালয়
  • ০৩ জুলাই ২০২৬
ছাত্রদলের বিক্ষোভের পরপরই জামায়াতের পাল্টা বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
ভ্যাট হ্রাসসহ সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence