হাবিপ্রবি’র জিয়া হলে নতুন হলসুপার ড. রবিউল

০৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
অধ্যাপক  ড. মো. রবিউল ইসলাম

অধ্যাপক  ড. মো. রবিউল ইসলাম © ফাইল ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের (ডরমিটরি-২) নতুন হলসুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের অধ্যাপক  ড. মো. রবিউল ইসলাম। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রেজিস্টার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের (ডরমিটরি-২) হলসুপারের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবু সাঈদ উচ্চ শিক্ষার্থে বিদেশ গমন করায় তদস্থলে ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিন বছরের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের (ডরমিটরি-২) হল সুপার হিসেবে নিযুক্ত করা হয়েছে।

দায়িত্ব পেয়ে প্রফেসর ড. মো. রবিউল ইসলাম বলেন, “উপাচার্য স্যারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নতুন দায়িত্ব সার্থকভাবে পালনের জন্য আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করবো। সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সকলে আমাকে সহযোগিতা করবেন বলে আমি প্রত্যাশা রাখছি। ছাত্রদের প্রত্যক্ষ অংশগ্রহণে বিভিন্ন উন্নয়নমূলক ও শিক্ষার্থীবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে ডরমিটরি-২ হলকে একটি আদর্শ হলে রূপান্তরের চেষ্টা অব্যাহত থাকবে।

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950