তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে বেরোবিতে মানববন্ধন

০৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
রিভাইন পিপলের মানববন্ধন

রিভাইন পিপলের মানববন্ধন © টিডিসি ফোটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রিভারাইন পিপল ক্লাবের আয়োজনে তিস্তায় পানির ন্যায্য হিস্যার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ২নং গেট সংলগ্ন পার্কমোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সংগঠনটির আহ্বায়ক ছাওমুন পাটোয়ারী সুপ্তের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে রিভারাইন পিপলের পরিচালক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। তিনি বলেন, ‘তিস্তা উত্তরের জীবনরেখা। ভারতের এক তরফা পানি প্রত্যাহারের কারণে তিস্তার আজ মরণদশা। ফলে আশীর্বাদক তিস্তা অভিশাপে পরিণত হয়েছে। আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন অনুযায়ী ভারতের এক তরফা পানি প্রত্যাহার অবৈধ, মানবাধিকারের চরম লঙ্ঘন। বাংলাদেশের কোটি কোটি মানুষ, জীববৈচিত্র্য তথা রংপুরের কৃষিনির্ভর অর্থনীতির স্বার্থে তিস্তায় ন্যায্য হিস্যার ভিত্তিতে পানি পাওয়ার কোনো বিকল্প নেই।’

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলা বিভাগের শিক্ষক খাইরুল ইসলাম পলাশ, রিভারাইন পিপলের তিস্তা সুরক্ষা কমিটির আহ্বায়ক মঞ্জুর আরিফ, শালমারা নদী সুরক্ষা কমিটির আহ্বায়ক শাহ জালাল, দুধকুমার নদী সুরক্ষা কমিটির আহ্বায়ক গ্রিন ইকোর প্রতিষ্ঠাতা পরিচালক সঞ্জয় চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নদী সংগঠক আরিফুজ্জামান আরিফ প্রমুখ। 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়টি চূড়ান্ত করার দাবি জানান বক্তারা। এসময় মানবন্ধনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েরর শিক্ষার্থী ও বিভিন্ন নদী সগঠনের সংগঠকগণও অংশ নেন।

বাতাসে উচ্চ আর্দ্রতায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, মোকাবেলা করবেন …
  • ০৩ জুলাই ২০২৬
আত্রাই নদীর ভাঙন পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম
  • ০৩ জুলাই ২০২৬
উপাচার্য ছাড়াই চলছে ৩৯ বেসরকারি বিশ্বদ্যালয়
  • ০৩ জুলাই ২০২৬
ছাত্রদলের বিক্ষোভের পরপরই জামায়াতের পাল্টা বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
ভ্যাট হ্রাসসহ সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
ব্যবসার নামে সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ড অ্যান…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence