টেন্ডার ছাড়াই বেরোবি ক্যাফেটেরিয়া ইজারা দিল প্রশাসন

০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৬ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া © ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন কোনো প্রকার দরপত্র আহ্বান না করেই (টেন্ডার ছাড়া) ক্যাফেটেরিয়ার লিজ (ইজারা) প্রদান করেছে।

বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক চুক্তি পত্র থেকে জানা যায়, গত ৩১ জুলাই নতুন প্রতিষ্ঠান সেফ অ্যান্ড সেভকে আগামী ৫ বছরের জন্য চুক্তি স্বাক্ষর করে ক্যাফেটেরিয়া হস্তান্তর করা হয়েছে। চলতি বছরের ১৩ আগস্ট এ প্রতিষ্ঠানটি ক্যাফেটেরিয়া পরিচালনা শুরু করে।

জানা যায়, ক্যাফেটারিয়া লিজ কার্যক্রম পরিচালনা করতে একজন শিক্ষক ও দুজন কর্মকর্তার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। তাদের নিয়ন্ত্রণেই লিজ কার্যক্রম সম্পূর্ণ হয়েছে।  

অনুসন্ধানে জানা গেছে,দরপত্র আহ্বান না করেই অর্থাৎ টেন্ডার ছাড়াই ক্যাফেটারিয়ার লিজ কার্যক্রম পরিচালনা কমিটির সদস্যর ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ‘সেফ অ্যান্ড সেভ’কে ক্যাফেটেরিয়া প্রদানের সুপারিশ করে।

লিজ নেওয়ার বিষয়ে ক্যাফেটেরিয়ার পরিবেশক মুরাদ মাহমুদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৫ বছরের চুক্তিতে ক্যাফেটেরিয়া নিয়েছি। যখন জানতে পারি ক্যাফেটেরিয়া লিজ দেওয়া হবে তখন আমি যোগাযোগ করি। এরপর ট্রেজারারের সঙ্গে ৫ বছরের জন্য চুক্তি হয়।

টেন্ডার ছাড়াই বিশ্ববিদ্যালয়ের সম্পদ লিজ প্রদান করা যায় কিনা এমন প্রশ্নের উত্তরে ক্যাফেটারিয়া পরিচালক উমর ফারুক বলেন, টেন্ডার হয়েছে কিনা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালো জানে। আমরা কমিটি গঠন করে শুধু একটা মতামত দিয়েছি। কমিটি একটা মূল্যায়ন দিয়েছে। সে মূল্যায়নের আলোকে বিশ্ববিদ্যালয় একটা সিদ্ধান্ত দিয়েছে। 

এ বিষয়ে ট্রেজারার জানান, ‘আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। আমি শুধু  চুক্তিপত্রে স্বাক্ষর দিয়েছি। বাকি সকল কাজ উমর ফারুক (পরিচালক)দেখছেন।

আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক
  • ০৩ জুলাই ২০২৬
বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
ডাকসুর উদ্যোগে ২ মাসব্যাপী আবৃত্তি, অভিনয় ও সঙ্গীত কর্মশালা…
  • ০৩ জুলাই ২০২৬
হোয়াটসঅ্যাপে কর্মকর্তাদের ব্যাংক-বিকাশের ওটিপি চাইলেন ‘নকল…
  • ০৩ জুলাই ২০২৬
গোবিপ্রবির হলের ডাইনিংয়ে পচা মাছ, সতর্ক করতে রবিবারের অপেক…
  • ০৩ জুলাই ২০২৬
মামার লাঠির আঘাতে আহত ভাগ্নের মৃত্যু
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence