ট্রাকচাপায় রাজশাহী কলেজছাত্র নিহত

০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
শান্ত হাসান

শান্ত হাসান © ফাইল ছবি

রাজশাহীর দুর্গাপুরে ট্রাকচাপায় শান্ত হাসান (২২) নামে রাজশাহী কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মোড় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। শান্ত বাগমারা উপজেলার বাসুবোয়ালিয়া গ্রামের জেকের আলীর ছেলে  এবং  রাজশাহী কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার পুলিশ জানায়, আজ (মঙ্গলবার) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল হাসপাতালের নেওয়ার পরপরই শান্ত মারা যান। এর আগে বিকেলে সদর উপজেলা মোড় সংলগ্ন সড়কে ট্রাকের চাকায় তিনি আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে দুর্গাপুর উপজেলা মোড় সংলগ্ন সড়কে মোটরসাইকেল আরোহী শান্তর সামনে দিয়ে একটি ট্রাকটি যাচ্ছিল। পেছন থেকে ট্রাকটি অতিক্রম করার চেষ্টা করেন শান্ত। কিন্তু সড়কের ধারে বালুর স্তূপ থাকায় তার মোটরসাইকেল পিছলে গিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হন।

পরে শান্তকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে শান্তকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close