বেরোবিতে নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন, নামকরণ করা হলো ৭টি বাসের

০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন ও ৭টি বাসের নাম উন্মোচনের সময়

নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন ও ৭টি বাসের নাম উন্মোচনের সময় © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নতুন কেনা একটি অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে। এই সময় বিশ্ববিদ্যালয়ের ৭টি বাসের নামকরণও করা হয়।  

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেরোবির বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরের সামনে ফিতা কেটে নতুন অ্যাম্বুলেন্সটির উদ্বোধন এবং ৭টি বাসের নাম উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। নামকরণকৃত শিক্ষার্থী বাসগুলোর নাম দেয়া হয় একুশে, তিস্তা, শতরঞ্জি, শ্যামাসুন্দরী, জলেশ্বরী, পদ্মরাগ ও চর্যাপদ।

এ সময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় হতে মেডিকেল কলেজ হাসপাতাল বেশ দূরের পথ। তাই অসুস্থতাজনিত জরুরি প্রয়োজনে নতুন অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয় পরিবারের অনেক উপকারে আসবে। তিনি অ্যাম্বুলেন্সের যথাযথ ব্যবহার ও যত্নের জন্য সকলের প্রতি আহবান জানান।

উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা বলেন, ভালো মানের নতুন অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের সেবার মান বৃদ্ধিতে সহায়ক হবে। 

পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. শফিকুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, শিক্ষক সমিতির সভাপতি মোঃ শরিফুল ইসলাম ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ. টি. জি. এম গোলাম ফিরোজসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।

ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন 
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক
  • ০৩ জুলাই ২০২৬
বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
ডাকসুর উদ্যোগে ২ মাসব্যাপী আবৃত্তি, অভিনয় ও সঙ্গীত কর্মশালা…
  • ০৩ জুলাই ২০২৬
হোয়াটসঅ্যাপে কর্মকর্তাদের ব্যাংক-বিকাশের ওটিপি চাইলেন ‘নকল…
  • ০৩ জুলাই ২০২৬
গোবিপ্রবির হলের ডাইনিংয়ে পচা মাছ, সতর্ক করতে রবিবারের অপেক…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence