ছাত্রাবাসে নিয়মিত গাঁজা সেবন করেন নজরুল কলেজ ছাত্রলীগ নেতা

০৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:১০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
গাঁজা সেবন করছেন কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাসুম

গাঁজা সেবন করছেন কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাসুম © টিডিসি ফটো

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাসুমের প্রকাশ্যে গাঁজা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এনিয়ে সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে সমালোচনার সৃষ্টি হয়েছে। নিজেদের প্রোফাইলে ছবিটি পোস্ট করে অনেকেই নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।  

জানা যায়, কবি নজরুল কলেজের শহীদ শামসুল আলম ছাত্রাবাসে নিয়মিত প্রকাশ্যে গাঁজা সেবন করেন ছাত্রলীগের এই নেতা। 

নাম প্রকাশে অনিচ্ছুক শহীদ শামসুল আলম ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী ও কবি নজরুল কলেজ ছাত্রলীগের এক কর্মী জানান, মাসুম প্রায়ই প্রকাশ্যে গাঁজা সেবন করেন। ছাত্রলীগের পদধারী হওয়ায় তাকে কেউ কিছু বলার সাহস পায় না। মাসুম ছাড়াও হলের জুনিয়র, সিনিয়র সহ অনেকেই প্রায়ই মাদক সেবন করে। জুয়ার আসরও বসে মাঝে মাঝে। এই ছাত্রাবাস আসলে নাম মাত্র কবি নজরুল কলেজের। কলেজ প্রশাসন কখনোই এর দেখভাল করেন না। ফলে অনেক বহিরাগতরা এসেও এখানে মাদক সেবন করে।

প্রকাশ্যে গাঁজা সেবনের বিষয়ে জানতে চাইলে কবি নজরুল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাসুম বিষয়টি নিয়ে নিউজ না করার অনুরোধ জানান।

এবিষয়ে  কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসাইন বলেন, ছবিটি আমি দেখেছি। তবে ছবিটি আসলেই মাসুমের কিনা তা আমরা শিওর না। আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে কেন্দ্রে জানাবো। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এ ব্যাপারে ব্যবস্থা নিবে।

কলেজ ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন সাগর বলেন, ছবির বিষয়ে আমরা এখনো পুরোপুরি ক্লিয়ার না। আমরা তো সরাসরি তাকে বহিষ্কার করতে পারবো না। আমরা কেন্দ্রে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাবো। পরবর্তীতে সংগঠনের নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।
 
এবিষয়ে মুঠোফোনে কলেজে অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

বাতাসে উচ্চ আর্দ্রতায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, মোকাবেলা করবেন …
  • ০৩ জুলাই ২০২৬
আত্রাই নদীর ভাঙন পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম
  • ০৩ জুলাই ২০২৬
উপাচার্য ছাড়াই চলছে ৩৯ বেসরকারি বিশ্বদ্যালয়
  • ০৩ জুলাই ২০২৬
ছাত্রদলের বিক্ষোভের পরপরই জামায়াতের পাল্টা বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
ভ্যাট হ্রাসসহ সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
ব্যবসার নামে সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ড অ্যান…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence