সিটি নির্বাচন: রাজশাহীতে মেস ছাড়তে বাধ্য হচ্ছেন ছাত্ররা

২৬ জুলাই ২০১৮, ০৫:২৩ PM
রাজশাহী  শহর

রাজশাহী শহর © সংগৃহীত

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের আগে শহরের মেসগুলো থেকে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের  শিক্ষার্থীদের  বাসা বাড়ির মালিকরা জোর করে বের দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  

রাজশাহী সিটির মেস মালিক সমিতি নির্বাচন কমিশনের বরাত দিয়ে ভোটার নন এমন শিক্ষার্থীদের মেস খালি করার নোটিস  দেয়।

তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্রাবাস ত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

তিন সিটি করপোরেশনের ভোট সামনে রেখে ১৬ জুলাই নির্বাচন কমিশন (ইসি) থেকে পাঠানো নির্দেশনায় এলাকার বাসিন্দা নন এমন ব্যক্তিদের ২৭ জুলাই রাত ১২টার আগে নির্বাচনী এলাকা ছাড়তে বলা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ‍শিক্ষা প্রতিষ্টানের হাজার হাজার শিক্ষার্থীরা শহরের বিভিন্ন মেসে থাকছেন।জোর করে মেস থেকে বের করে দেওয়ার মালিকদের এই  সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করছেন বিড়ম্বনা ও ভোগান্তির ‍স্বীকার  এসব শিক্ষার্থী।

এক ভোক্তভোগী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন,‘মেস মালিক আমাদেরকে নোটিস দিয়েছে ২৬ জুলাইয়ের মধ্যে মেস ছেড়ে দিতে। আমরা যদি ২৬ তারিখ মেস ছেড়ে চলে যাই তবে আবার ১ তারিখে রাজশাহী আসতে হবে। অনেক শিক্ষার্থীর বাড়িতে যাওয়া আসা করতে ২ দিনেরও বেশি সময় লাগে। আবার ১৫ আগস্ট থেকে ঈদু-উল-আযহার ছুটি হবে। এমন সিদ্ধান্ত আমাদেরকে বিড়ম্বনার মধ্যে ফেলছে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা বলেন, ‘আমরা শুনেছি, অনেক মেস মালিক মেস ছাড়ার নির্দেশ দিয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের হল ও ক্লাস-পরীক্ষা বন্ধ হওয়ার কোনো সিন্ধান্ত নেওয়া হয়নি।’

এ বিষয়ে রাজশাহী নগরীর মেস মালিক সমিতির সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেনের কাছে জানতে চাইলে, তিনি ছাত্রাবাস খালি করার সিদ্ধান্তের কথা স্বীকার করেন ।

তিনি বলেন, ‘আমি রাজশাহী নির্বাচন কমিশনার কার্যালয়ে যোগাযোগ করলে তারা আমাকে জানায়, নির্বাচনের সময় ভোটার ছাড়া অন্য কেউ নির্বাচনী এলাকায় থাকতে পারবে না। তাই  শিক্ষার্থীদেরকে মেস ছেড়ে চলে যাওয়ার জন্য নোটিস করা হয়েছে।’

এই নির্দেশনা বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলমের কাছে জানতে চাইলে, তিনি বলেন, কোনো মেস মালিককে শিক্ষার্থীদের মেস ছেড়ে চলে যাওয়ার বিষয়ে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি।

তিনি বলেন, ‘প্রত্যেক থানা থেকে সংশ্লিষ্ট মেস মালিকদের জানানো হয়েছে যে, নির্বাচনের সময় মেস বর্ডারদের যেন কোনো গেস্ট না থাকে। নির্বাচনী নিরাপত্তার কথা ভেবেই গেস্ট না রাখার নির্দেশেনা দেওয়া হয়েছে।’

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950