‘ডিনস অ্যাওয়ার্ড’ পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৭ শিক্ষার্থী

০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
অনুষ্ঠানে অতিথিবৃন্দ

অনুষ্ঠানে অতিথিবৃন্দ © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২০১৮-১৯, ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক এবং ২০১৭-১৮, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর পর্যায়ের সর্বমোট ১০৭ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আজ সোমবার (০৪ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধাদের ত্যাগের আদর্শ, জাতির পিতার নেতৃত্বের প্রেরণায় উৎসাহিত হয়ে নিজেদেরকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিকে পরিণত হতে হবে। হতে হবে মনুষ্যত্বসম্পন্ন মানুষ। দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত করতে হলে তোমাদেরকে প্রথাগত শিক্ষা অর্জনের পাশাপাশি একজন সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। সততা ও নৈতিকতা সাথে দাঁড়াতে হবে মানুষের পাশে এবং কাজ করে যেতে হবে দেশের কল্যানে। এসময় উপাচার্য শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়কে দেশ ও আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিত করতে বিশ্ববিদ্যালয়ের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সভাপতিত্বে ‘ডিনস অ্যাওয়ার্ড-২০২৩’-এ স্বাগত বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন সুপ্রভাত হালদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. আবদুল্লাহ আল মাসুদ, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিলআফরোজ খানম।

অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের স্নাতকোত্তর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অরিন্দম কর্মকার (জিপিএ-৪.০০) ও কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের স্নাতক (সম্মান) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোফিয়া খাতুন (সিজিপিএ-৩.৯৮)।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত ১০৭ মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন উপাচার্য, কোষাধ্যক্ষ ও  অন্যান্য অতিথিবৃন্দ। এসময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় প্রধান, পরিচালকবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দসহ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি,জ…
  • ০৩ জুলাই ২০২৬
পদত্যাগ করেছেন মলদোভার প্রধানমন্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই প্রো-ভিসি
  • ০৩ জুলাই ২০২৬
ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন 
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক
  • ০৩ জুলাই ২০২৬
বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence