ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়াকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় আচার্য ও রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ তাকে ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন।
শিক্ষামন্ত্রনালয়ের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে জানা যায়, ১৯৭৩ (সংশোধিত)এর অধ্যাদেশ ১৩ এর ১ ধারা অনুযায়ি রসায়ন বিভাগের অধ্যাপক চৌধুরি জাকারিয়াকে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য পদে ৪ টি শর্তে নিয়োগ দেওয়া হয়েছে।
শর্ত গুলো হল- উপ-উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ ৪ বছর হবে, উপ-উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ ভাতাদি পাবেন, বিধি অনুযায়ি পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, বিশ্ববিদ্যালয় সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করবেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার বলেন, আমরা রাষ্ট্রপতির চিঠি পেয়েছি। তবে তিনি এখনও যোগদান করেননি। শীঘ্রই নিজ পদে দায়িত্ব গ্রহণ করবেন।