শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি এনামুল, সম্পাদক পরান

০৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি এনামুল ও সম্পাদক পরান

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি এনামুল ও সম্পাদক পরান © সংগৃহীত

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের নির্বাচন ২০২৩ এ পিএস টু ভিসি (অ.দা.) ও জনসংযোগ কর্মকর্তা এনামুল হক সভাপতি এবং সংস্থাপন শাখার সহকারী রেজিস্ট্রার আসাদুজ্জামান খান পরান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।    

রবিবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫২ জন ভোটার এই নির্বাচনে প্রত্যক্ষভাবে ভোট প্রদান করেন। 

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শুভ্র চন্দন মহলী। নির্বাচনের পর ভোট গণনা শেষে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। 

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের উপদেষ্টা জনাব শুভ্র চন্দন মহলী নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক-কে ৭ দিনের মধ্যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করেন।  

এই কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। 

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬