নবীন শিক্ষার্থীদের বরণ করতে রঙিন সাজে বরিশাল বিশ্ববিদ্যালয়

০২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
একাডেমি ভবনে রং তুলির আঁচড়ে সৌন্দর্য বাড়িয়ে তুলছেন কয়েকজন শিক্ষার্থী

একাডেমি ভবনে রং তুলির আঁচড়ে সৌন্দর্য বাড়িয়ে তুলছেন কয়েকজন শিক্ষার্থী © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১২তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামীকাল রবিবার (৩ সেপ্টেম্বর)। নবীন অনুজদের বরণ করতে নানা আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের ১১ তম ব্যাচ। স্ব-উদ্যোগে, আপণ মনে রং তুলিতে রঙিন করছে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর সামনের করিডোর, ক্লাসরুমসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গা। বেলুন, পোড়ামাটির শিল্পকর্ম, রঙিন পোস্টার দিয়ে সাজানোসহ নানা কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে এই নব্য সিনিয়ররা। নবীনদের পদচারণায় ক্যাম্পাসে যেন এক মহা উৎসব হতে যাচ্ছে!

১১ তম ব্যাচের এই ক্যাম্পাস নবরূপে সাজানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা। তারাও বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রং তুলির কাজকে সুন্দর করতে সরাসরি সহযোগিতা করছে ববিচাষ, বিউ ম্যাডোনা আর্টসহ বিভিন্ন সংগঠন। 

বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের (১১তম ব্যাচ) শিক্ষার্থীরা বলেন, আমাদের বরণ করে নিতে আমাদের সিনিয়রাও ক্যাম্পাস সাজিয়েছিলেন। ফুল দিয়ে বরণ করেছিলেন, মিষ্টিমুখ করিয়েছিলেন এবং উপহার দিয়েছিলেন। আমরা আমাদের জায়গা থেকে আরও একটু ভালো করে আয়োজন করার চেষ্টা করেছি। আমরা চাইব এরই ধারাবাহিকতায় আমাদের পরবর্তী ব্যাচ আরও ভালো করে ওরিয়েন্টেশনের আয়োজন করবে।

আইন বিভাগের ১ম বর্ষের (১১তম ব্যাচ) শিক্ষার্থী ইব্রাহীম খান তামিম বলেন, সিনিয়রদের ধারাবাহিকতায় আইন বিভাগের শিক্ষার্থীরা আইন বিষয়ক বিভিন্ন আইনি উক্তি, চিত্র দিয়ে তাদের বিভাগকে সাজানোর আপ্রাণ চেষ্টা করেছি। আশা করছি নতুনদের কাছে ভালো লাগবে।

লোকপ্রশাসন বিভাগ ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ১১ তম ব্যাচের এই কর্মকাণ্ডে সাধুবাদ জানিয়ে বলেন, জুনিয়ররা যা করছে সেটা খুবই ভালো উদ্যোগ। তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ধরে রেখে নবীনদের বরন করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ক্যাম্পাসকে নবরূপে রূপায়িত করছে এটা দেখে আমাদেরও ভালো লাগছে। দেখে মনে হয় ৫০ একরের এই ক্যাম্পসটা প্রাণ ফিরে পেয়েছে। যারা নিজেদের অর্থায়নে এতো কষ্ট করে ক্যাম্পাসটা সাজিয়েছে তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।

উল্লেখ্য, এই বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৫ টি বিভাগে ১৫২০ টি আসন ছিল। আগামীকাল বিভাগ ভিত্তিক ওরিয়েন্টেশন এবং ক্লাস শুরু হবে। পরবর্তীতে কেন্দ্রীয়ভাবে নবীন বরণ অনুষ্ঠান হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি,জ…
  • ০৩ জুলাই ২০২৬
পদত্যাগ করেছেন মলদোভার প্রধানমন্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই প্রো-ভিসি
  • ০৩ জুলাই ২০২৬
ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন 
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক
  • ০৩ জুলাই ২০২৬
বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence