প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন ইবির ৫ শিক্ষার্থী

২৫ জুলাই ২০১৮, ০১:৪৭ PM
প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত ইবির ৫ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত ইবির ৫ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭ সালের স্নাতক (সম্মান) শ্রেণীতে অনুষদের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচ কৃতি শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ লাভ করেছেন। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের হাতে এ স্বর্ণপদক তুলে দেন।

স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাকসুদ ইকবাল, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগের বুলবুল আহমেদ, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এস এম নাহিদুল ইসলাম, আইন ও শরীয়াহ অনুষদভুক্ত আইন বিভাগের ওয়াজিদুর রহমান এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের রেজানুর রহমান।

জানা যায়, বিশ্ববিদ্যালসমূহের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও অধিক মনোনিবেশ করে ভাল ফলাফল অর্জনে উৎসাহ প্রদানের জন্য ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়।

এ বছর দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৬৩ জন কৃতি শিক্ষার্থী স্ব স্ব অনুষদে সর্বোচ্চ নম্বর/ সিজিপিএ অর্জনের স্বীকৃতি হিসাবে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950