‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন শেকৃবির তিন শিক্ষার্থী

২৫ জুলাই ২০১৮, ১১:২৩ AM
প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭' এর জন্য শেকৃবির মনোনীত তিন শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭' এর জন্য শেকৃবির মনোনীত তিন শিক্ষার্থী

কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ৩ শিক্ষার্থী এবার ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে তাদের এই স্বর্ণপদক প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার তানিয়া আফরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের যে সব শিক্ষার্থী প্রতি শিক্ষাবর্ষে অনুষদভিত্তিক অসাধারণ ফল ও প্রথম স্থান অর্জন করে তাদের নামের তালিকা ইউজিসির কার্যালয়ে পাঠানো হয়। পরবর্তিতে ইউজিসি কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য মনোনীত করে। এইবারও শেকৃবি থেকে তিনজন মনোনীত হয়েছেন। 

কৃতি শিক্ষার্থীরা হলেন-এনিম্যাল সায়েন্স ও ভ্যাটেনারি মেডিসিন অনুষদের মো. জহির উদ্দিন রুবেল, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের আসমা ইয়াসমিন সম্পা এবং কৃষি অনুষদের বদরুন নেছা শম্পা।

নিজ নিজ অনুষদ থেকে রুবেল সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৯৪, আসমা ৩.৮৭ ও বদরুন নেছা সিজিপিএ ৩.৯৮ পেয়ে স্নাতক সম্পন্ন করেছেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সূত্রে জানা যায়, এবার 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭' এর জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১৬৩ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950