আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ

ঘোষণা ছাড়াই জাবিতে প্রশাসনিক ভবন অবরোধ

২৪ জুলাই ২০১৮, ০৬:২৩ PM
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কোন ধরনের ঘোষণা ছাড়াই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’। মঙ্গলবার সকাল ৮টা থেকে প্রশাসনিক ভবনের সবকটি ফটকে ব্যানার ঝুলিয়ে অবস্থান নেন তারা।

জানা গেছে, বিধি অনুযায়ী, আইন অনুষদের ডিন নিয়োগ, প্রভোস্ট কমিটির সভাপতির দায়িত্ব প্রদানসহ উপাচার্যের বিরুদ্ধে অধ্যাদেশ, স্ট্যাটুট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের অভিযোগ এনে উাপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে এ অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা লাগাতার এ কর্মসূচি চালাবেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে সংগঠনটির ভারপ্রাপ্ত মুখপাত্র ড. মোহাম্মদ রেজাউল করিম তালুকদার বলেন, ‘অবরোধ কর্মসূচীর বিষয়টি উপাচার্যকে আগেই জানানো হয়েছে। বিধি অনুযায়ী আইন অনুষদে ডিন নিয়োগ দেওয়ার জন্য রোববার আমরা উপাচার্যের কাছে দাবি জানাই। সোমবারের মধ্যে ডিন নিয়োগ দেওয়া না হলে কঠিন কর্মসূচীর কথা আমরা উপাচার্যকে জানিয়েছিলাম। উাপাচার্য নির্ধারিত সময়ের মধ্যে ডিন নিয়োগ দেননি তাই আমরা আন্দোলনে নেমেছি।’

ঘেরাও কর্মসূচির কারণ জানতে চাইলে সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, ‘আমরা চারটি বিষয় সিনেট আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করে অবিলম্বে সিনেট অধিবেশন আহ্বানের জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছিলাম। ১৫ দিন পার হলেও উপাচার্য কোনো ব্যবস্থা নেননি। এ বিষয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলে তিনি আলোচনায় বসেননি।’

অবরোধের ব্যাপারে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘অবরোধের কারণে আমরা ৪টা সিলেকশন বোর্ড বাতিল করেছি, কোন প্রকার নোটিশ ছাড়া উপাচার্যের কার্যালয় ঘেরাও করা আইন বিরোধী। আমরা আন্দলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবছি।’

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950