ছাত্রলীগ নেতার হুমকিতে বন্ধ বেরোবির ক্যাফেটেরিয়া, ভোগান্তিতে শিক্ষার্থীরা

৩০ আগস্ট ২০২৩, ০৭:৩৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে রাব্বি

ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে রাব্বি © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে রাব্বি ও তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে ক্যাফেটেরিয়ার কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের হুমকির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এরই প্রতিবাদে বুধবার (৩০ আগস্ট) ক্যাফেটেরিয়া বন্ধ রেখেছে স্বত্ত্বাধিকারী সেইফ এন্ড সেভ রেস্টুরেন্ট। এতে ভোগান্তিতে পরেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জানা যায়, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে রাব্বি বেশ কয়েকজন সহযোগীসহ ক্যাফেটেরিয়ার রান্নাঘরে জোরপূর্বক প্রবেশ করে ডিপ ফ্রিজে সংগৃহীত খাবারের ছবি ও ভিডিও ধারণ করেন। কিচেনে নিয়োজিত কর্মচারীরা তার পরিচয় জানতে চাইলে অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাব্বি স্টাফদের সাথে দুর্ব্যবহার করেন। এ সময় ক্যাফেটেরিয়ার স্বত্বাধিকারী তাদের সাথে কথা বলতে গেলে তার সাথেও খারাপ আচরণ করেন এবং রাব্বি তাকে থাপড়ানোর হুমকি প্রদান করেন। সেই সাথে ক্যাফেটেরিয়া বন্ধেরও হুমকি দেয় রাব্বি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া বন্ধে বিপাকে পড়েছে হাজারো শিক্ষার্থীরা। বাইরের তুলনায় খাবারের দাম কিছুটা কম এবং মানে ভালো হওয়ায় ক্যাফেতে বেড়েছিলো শিক্ষার্থীদের আনাগোনা। আজ হঠাৎ বন্ধ থাকায় অনেকে ঘুরে যাচ্ছে। কেউ আবার বাধ্য হয়ে বাইরে চড়া মূল্যে খাবার খেতে যাচ্ছেন।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাসিম বিল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্লাস ছিলো সকাল দশটা থেকে ১টা পর্যন্ত। আবার আরেকটা ক্লাস আছে দুপুর ২টায়। দূরে মেস হওয়ায় ক্যাফেতে তাড়াহুড়া করে ভাত খেতে এসে দেখি বন্ধ। মাস শেষ, ভেবেছিলাম সাশ্রয়ী মূল্যে স্টুডেন্ট প্ল্যাটার খেয়ে যাব। সময়-টাকা দুটোই বাঁচবে। যেহেতু ক্লাসের সময় হয়েছে এখন না খেয়েই ক্লাস করতে হবে। 

আরও পড়ুন: যাকে-তাকে দিয়ে হাত-পা টেপাতেন ছাত্রলীগ নেতা, ব্রাশও করাতেন

বঙ্গবন্ধু হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, আগের তুলনায় ক্যাফেতে খাবারের মান ও দামে কিছুটা কম হওয়ায় হলের ডাইনিংয়ে না খেয়ে ক্যাফেটেরিয়ায় ‍দুপুরে এবং রাতে খেতে আসতাম। এখন (দুপুরে) খেতে এসে দেখি ক্যাফেটেরিয়া বন্ধ। কি কারণে বন্ধ, কবে খুলবে কিছুই জানি না।

ক্যাফেটেরিয়ার স্বত্ত্বাধিকারী মুরাদ মাহমুদ জানান, গত রাতে ক্যাফেটেরিয়ায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। কর্তৃপক্ষ আমাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করলে আমরা ক্যাফেটেরিয়া চালু করবো।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি অভিযুক্ত ফজলে রাব্বি বলেন, সাধারণ শিক্ষার্থীরা আমাকে অভিযোগ করেছে নিম্নমানের পঁচা-বাসি খাবার বিক্রি করছে। তারপর সে সেখানে যায়, গিয়ে দেখে পঁচা সেদ্ধ ডিম বিক্রি করছে। বিষয়টি নিয়ে স্যারদের সাথে রাতে বসছিলাম। এ ব্যাপারে কথা বলেছি। মারধর এবং ক্যাফেটেরিয়া বন্ধের হুমকির ব্যাপারটি অস্বীকার করেন এই ছাত্রলীগ নেতা।  

ক্যাফেটেরিয়া বন্ধের ব্যাপারে ক্যাফেটেরিয়ার পরিচালক ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক বলেন, ক্যাফেটেরিয়ার স্বত্বাধিকারী একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আশা করছি খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে ক্যাফেটেরিয়া চালু হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি,জ…
  • ০৩ জুলাই ২০২৬
পদত্যাগ করেছেন মলদোভার প্রধানমন্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই প্রো-ভিসি
  • ০৩ জুলাই ২০২৬
ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন 
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক
  • ০৩ জুলাই ২০২৬
বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence