অধ্যাপককে দেখে নেওয়ার হুমকি জবি শিক্ষার্থীর 

৩০ আগস্ট ২০২৩, ১০:৩৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
সাইদুল ইসলাম সাঈদ

সাইদুল ইসলাম সাঈদ © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডিবেটিং সোসাইটির নির্বাচনে বিভাগ থেকে ভোটার তালিকা পাঠানোর ইস্যু নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপককে হুমকির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত সাইদুল ইসলাম সাঈদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি এবং জবি ছাত্রলীগ শাখার সভাপতি ইব্রাহীম ফরাজির অনুসারী। 

সোমবার (২৭ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাস ছেড়ে যাওয়ার পূর্ব মুহূর্তে এই ঘটনা ঘটে। 

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নির্বাচন উপলক্ষে প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউট থেকে (বিতার্কিক) দুইজন ভোটারের তালিকা চাওয়া হয়।  গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবিরের কাছে ডিবেটিং সোসাইটির সভাপতির পছন্দক্রম অনুযায়ী দুইজন ভোটারের তালিকা পাঠাতে বলা হয়। তবে অধ্যাপক শাহ নিসতার জাহান কবির সেই কথা নাকচ করে দিয়ে যোগ্যতার ভিত্তিতে দুইজনের নাম প্রেরণ করেন। 

এরই রেষ ধরে সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাস ছাড়ার পূর্বমুহূর্তে নিসতার জাহান কবিরকে দেখে তার সাথে তর্কে লিপ্ত হন সাঈদ। এক পর্যায়ে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন আমার কাছে প্রমাণ আছে, আপনাকে আমি দেখে দিব বলে হুমকি দেন ডিবেটিং সোসাইটির সভাপতি। এসময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম বিন হারুন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাকেও আপমানিত করেন সাইদুল ইসলাম সাঈদ। 

অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবির বলেন, বিষয়টি নিয়ে আমি খুব বিরক্ত। সে একজন শিক্ষার্থী হয়ে কেন এই আচরণ করবে? সে আমার সাথে এমন আচরণ কখনোই করতে পারে না।আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম বিন হারুন বলেন, আমি তাকে (সাঈদকে) বললাম যে আপনি এভাবে কথা বলতে পারেন না। তাতে সে বললো আমার গায়ে লাগে কেন? আমি বললাম,আমার সিনিয়র স্যারের সাথে এভাবে কথা বললে কেন আমার গায়ে লাগবে না? আপনার যদি তার সাথে ব্যক্তিগত কথা থেকে থাকে আপনি স্যারকে পার্সোনালি বলেন। জুনিয়র শিক্ষকদের সামনে আপনি স্যারের সাথে এভাবে কথা বলতে পারেন না। 

আরও পড়ুন: সিএ পরীক্ষায় ৩ কোর্সে ছাড় পাবেন জবির ফিন্যান্সের শিক্ষার্থীরা

তবে জানতে চাওয়া হলে জবি ডিবেটিং সোসাইটির সভাপতি সাইদুল ইসলাম সাঈদ এ ধরনের কোন ঘটনা ঘটেনি বলে ফোন কেটে দেন। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর সহকারী অধ্যাপক মেফ্তাহুল হাসান বলেন, বিষয়টি শাহ নিসতার জাহান কবির স্যারের কাছ থেকে মৌখিকভাবে শুনেছি।স্যার অভিযোগ দিবেন বলেছেন।সামনে ডিবেটিং সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মিটিং রয়েছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন,অভিযোগ পেলে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

তিতুমীর কলেজের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৩ বাস আটক
  • ০৪ জুলাই ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী আহত
  • ০৩ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি,জ…
  • ০৩ জুলাই ২০২৬
পদত্যাগ করেছেন মলদোভার প্রধানমন্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই প্রো-ভিসি
  • ০৩ জুলাই ২০২৬
ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন 
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence