কুবি ডিবেটিং সোসাইটির সভাপতি জান্নাত, সম্পাদক বাঁধন

২৯ আগস্ট ২০২৩, ১১:১৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
জান্নাতুল ফেরদৌস-

জান্নাতুল ফেরদৌস- © টিডিসি ফটো

কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পতে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী কাউসার আহাম্মেদ বাঁধন।

সোমবার (২৯ আগস্ট) রাতে ডিবেটিং সোসাইটির মডারেটর ড. মো. আবদুল্লাহ আল মাহমুদ ও সদ্য বিদায়ী সভাপতি আল নাঈম ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি (প্রশাসন) ফাতেমা তুজ জোহুরা মীম, (বাংলা বিতর্ক) সাদিয়া আফরিন, (ইংরেজি বিতর্ক) মো. সোহাগ আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক (প্রশাসন) মো. মুহসিন জামিল, (বাংলা বিতর্ক) মোহাম্মদ রোবেল, (ইংরেজি বিতর্ক) অভিজিৎ রায়, এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহমেদ সবুজ, আন্তর্জাতিক সম্পাদক আরাফাত হোসেন সামি, অনুষ্ঠান সম্পাদক সাদিয়া আফরিন মোহনা, অর্থ সম্পাদক মো. এনায়েত হোসেন, দপ্তর সম্পাদক পরাগ বড়ুয়া নিলয়, প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক মোফাজ্জল হোসেন মুজাহিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. লাবিব রহমান।

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তানভীর হোসাইন, কাজী মিরাজ, মো. আব্দুর রহমান আস সাদী, মো. আবিদুর রহমান।

উল্লেখ্য, কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চার একমাত্র সংগঠন। এবারের কমিটি ডিবেটিং সোসাইটির পঞ্চম কার্যনির্বাহী কমিটি।

তিতুমীর কলেজের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৩ বাস আটক
  • ০৪ জুলাই ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী আহত
  • ০৩ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি,জ…
  • ০৩ জুলাই ২০২৬
পদত্যাগ করেছেন মলদোভার প্রধানমন্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই প্রো-ভিসি
  • ০৩ জুলাই ২০২৬
ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন 
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence