ইউজিসির গবেষণা প্রকল্পের অনুদান পেলেন কুবির ৪ শিক্ষক

২৯ আগস্ট ২০২৩, ১১:১০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক © টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের চার শিক্ষক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ওয়েবসাইট সূত্রে বিষয়টি জানা গেছে।

ইউজিসির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, ‘কুমিল্লার লোককিসসা সংগ্রহ ও বিশ্লেষণ’ শীর্ষক গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম, ‘টাঙ্গাইলের পাহাড় অধ্যুষিত এলাকার (মধুপুর, ঘাটাইল ও সখিপুর): লোকসংস্কৃতি ও লোকসাহিত্য’ শীর্ষক গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল ইসলাম।

এ ছাড়া ‘এক্সপ্লোরিং দ্য হিস্টোরিক্যাল অ্যান্ড আর্কিওলজিক্যাল এভিডেন্স ফর ইউনানি এন্ড আয়ুর্বেদ মেডিসিন: ইনসাইট’স ইনটু ট্রেডিশনাল হেলিং প্র‍্যাক্টিস অ্যান্ড কালচারাল হেরিটেজ ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ, ‘স্কালাপ্টারাল হেরিটেজ অফ এনসিয়েন্ট বিক্রমপুর: আইকনোগ্রাফিক ডকুমেন্টেশন অ্যান্ড ইস্টাইলেস্টিকস অ্যানালাইসিস’ শীর্ষক গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক শারমিন রেজওয়ানা।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল ইসলাম বলেন, ‘আমরা সবসময় গবেষণার মধ্যে থাকি। কারণ এ গবেষণা প্রকল্প আমাকে গবেষণা কর্মে উৎসাহিত এবং আরও বেশি গবেষণামুখী করবে।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, এই গবেষণা প্রকল্প পেয়ে আমি খুবই আনন্দিত। এ  প্রকল্প প্রাপ্তি আমাকে আরও নিত্যনতুন গবেষণায় প্রণোদিত করবে। ভবিষ্যতে আরও বৃহৎ গবেষণা প্রকল্পে কাজ করার আশাবাদ ব্যক্ত করছি৷ 

প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাজ হলো শিক্ষকতার পাশাপাশি ভাল গবেষক হয়ে উঠা। আমিও চেষ্টা করছি একজন ভালো গবেষক হয়ে উঠার। পাশাপাশি আমার সমস্যাগুলো নিয়ে কাজ করার। ইউজিসির এই গবেষণা প্রকল্পের অনুদান আমার জন্য সহায়ক হবে, উৎসাহ দিবে এবং কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নে অনেক বেশি সহযোগিতা করবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন  (ইউজিসি) কর্তৃক ২০২২-২৩ অর্থবছরে মৌলিক গবেষণাকর্মে সহায়তা দানের জন্য দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ২১ জন শিক্ষককে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্র…
  • ০৮ নভেম্বর ২০২৬
হবিগঞ্জে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২
  • ০৮ নভেম্বর ২০২৬
নবম শিক্ষক নিয়োগে সিলেবাসে আসছে বড় পরিবর্তন, পরীক্ষা তিন ধা…
  • ০৮ নভেম্বর ২০২৬
অন্ধকার হলেই ভূতের ভয় কি শুধু মনেই, আতঙ্কে শরীরে কী কী পরিব…
  • ০৮ নভেম্বর ২০২৬
ভয় পেলেই কি ফোবিয়া? বুঝবেন যেভাবে
  • ০৮ নভেম্বর ২০২৬
ব্যাংক-জিমেইলসহ বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য চুরি করতে পারে নত…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950