কুবির বাংলা ভাষা-সাহিত্য পরিষদের ভিপি শাইমুন, জিএস আজমীর 

২৯ আগস্ট ২০২৩, ০৫:৪৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
কুবির বাংলা ভাষা-সাহিত্য পরিষদের ভিপি শাইমুন ও জিএস আজমীর 

কুবির বাংলা ভাষা-সাহিত্য পরিষদের ভিপি শাইমুন ও জিএস আজমীর  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন 'বাংলা ভাষা-সাহিত্য পরিষদ'র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. শাইমুন মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী আজমীর হোসাইন। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তসলিমা খাতুন। 

এসময় নির্বাচন কমিশনার বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজুসহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. সাফায়েত হোসেন ও মো. শাইমুন মিয়া। ভোট গণনা শেষে দুই প্রার্থীর প্রাপ্ত ফলাফল সমান হওয়ায় নির্বাচনী বিধি অনুযায়ী লটারির মাধ্যমে মো. শাইমুন মিয়াকে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাহিত্য সম্পাদক মো. আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান অনিক, ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম সুজন, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. আবু হানিফ, প্রচার সম্পাদক মো. বাবুল মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক হামিদুর রহমান আজাদ এবং সহ-প্রচার সম্পাদক মো. কাউসার আলম।

উল্লেখ্য, কুবির বাংলা ভাষা-সাহিত্য পরিষদ ২০২৩-২৪ এর কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যবৃন্দ আগামী এক বছর দায়িত্ব পালন করবেন। 

ট্যাগ: কুবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, অর্থনীতি …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—সালথায় ইউপি চেয়ারম্যান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ক্যাড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানারআপ হাবিপ্রবির দুই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল, দুই বছরের শাস্তি পাচ্ছে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবিতে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘মাস্তুল’ চলচ্চিত্রের বিশ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬