ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিন্ডিকেটে নতুন চারজন সদস্য মনোনিত হয়েছেন। তারা হলেন-শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়), খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার, কুষ্টিয়া কুমারখালির বাঁশগ্রাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং সিরাজগঞ্জ উল্লাপাড়ার কয়রা দ্বিমুখী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। তিনি বলেন, ‘১৮ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তার মাধ্যমে সরকার কর্তৃক তাদেরকে এ মনোনয়ন দেন।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের চার সদস্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সরকার কর্তৃক এ চারজনকে আগামী দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনিত করা হয়েছে। নতুন এই চার সদস্য পদাধিকার বলে মনোনিত হয়েছেন।’