স্নাতক ভর্তি পরীক্ষা ২২ ও ২৩ অক্টোবর

রাবিতে বাড়ছে অর্ধশত আসন

২২ জুলাই ২০১৮, ০৭:০০ PM
ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ২২ ও ২৩ অক্টোবর ২০১৮-১৯ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে।

এ বছর বাড়বে আরও ৫০টি আসন আর থাকছে ২য় বার পরীক্ষা দেওয়ার সুযোগ। বিশ্ববিদ্যালয় প্রধান ভর্তি কমিটির কাছে এরই মধ্যে বিষয়টি সুপারিশ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা নিশ্চিত করেন।

রোববার বিকেলে তিনি বলেন, ‘বিকেলের ভর্তি পরীক্ষা উপ-কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে আগামী ২২ ও ২৩ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে পূর্বে এদিকে পূর্বে ৪টি ইউনিটে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও এ সভায় তা বাড়িয়ে ৫টি ইউনিট করার সুপারিশ করা হয়। উপাচার্যের ঘোষিত লিখিত পরীক্ষার সিদ্ধান্ত পূর্বের মতোই রাখা হয়েছে। মূল কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

তিনি আরও জানান, ভর্তিচ্ছুদের ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ৫৫ টাকা জমা দিয়ে প্রাথমিকভাবে আবেদন করতে হবে। ফলাফলের ভিত্তিতে আবেদনকারীদের বাছাই করে প্রতি ইউনিটে ১৬ হাজার পরীক্ষার্থীকে পরীক্ষায় বসার সুযোগ দেয়া হবে।

এ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন জানান, ১৫ নভেম্বরের মধ্যে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে ২৫ নভেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আর নতুন বিভাগ খোলা হচ্ছে ব্যবসা ও বাণিজ্য আইন। সেখানে ৫০ টি আসন বাড়বে। যে বিভাগগুলো আছে সেখানেও আসন বাড়ানো হতে পারে বলে জানান তিনি।

আবেদনের যোগ্যতা: ভর্তি পরীক্ষায় আবেদনে মানবিক শাখা থেকে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

বাণিজ্য শাখা থেকে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ এবং বিজ্ঞান শাখা থেকে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.৫০ পেতে হবে।

‘ও’ লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড ও তিনটি বিষয়ে ‘সি’ গ্রেড থাকতে হবে। উভয় লেভেলের ভর্তিচ্ছুদের পরীক্ষায় প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950