চবিতে ছাত্রলীগের বাধায় শিক্ষার্থীদের মানববন্ধন পণ্ড

২২ জুলাই ২০১৮, ০৪:৫১ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বাঁধায় মানববন্ধন পণ্ড হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বাঁধায় মানববন্ধন পণ্ড হয়। © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাংবাদিকতা বিভাগের শিক্ষককে হুমকির প্রতিবাদে বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন ছাত্রলীগের বাঁধায় পণ্ড হয়েছে। 

রোববার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এর আগে সাংবাদিকতা বিভাগের প্রতিটি ক্লাসে গিয়ে মানববন্ধনে না যেতে বলেন ছাত্রলীগ কর্মীরা।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক খ. আলী আর রাজীকে ছাত্রলীগের হুমকি, অবাঞ্ছিত ঘোষণা ও হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীরা অনুষদ প্রাঙ্গণে মানববন্ধন করতে যায়। এসময় শাখা ছাত্রলীগের গত কমিটির সহ-সভাপতি মনসুর আলমের নেতৃত্বে কিছু ছাত্রলীগকর্মী এতে বাধা দেয়। 

এবিষয়ে মনসুর আলম বলেন, ‘আমরা মানববন্ধন পণ্ড করি নাই। তাদের বুঝানোর চেষ্টা করছি। এই মানববন্ধনটা মাননীয় প্রধানমন্ত্রীকে কটূক্তিকারী শিক্ষকের পক্ষে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মা হয়। মায়ের বিরুদ্ধে কেউ কটূক্তি করবে আর তার পক্ষে মানববন্ধন আমরা করতে দিতে পারি না।’ 

ক্লাসে ক্লাসে হুমকির বিষয়ে তিনি বলেন, ‘আমার জানা মতে কেউ ক্লাসে যায় নাই। কেউ গিয়ে থাকলে সে ব্যক্তি উদ্যোগে গেছে। ছাত্রলীগের কেউ না।’ 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950