সাত কলেজ শিক্ষার্থীদের প্রমোশনের আশ্বাস, আন্দোলন স্থগিত

২৭ আগস্ট ২০২৩, ০৬:৫২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM
আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা

আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের সিজিপিএ শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশনের এক দফা দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা কলেজ শিক্ষার্থী শাহরিয়ার মাহমুদ অপু।

রবিবার (২৭ আগস্ট) নীলক্ষেত মোড়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন। একইসঙ্গে তারা সড়ক ছেড়ে গেছেন। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

অপু বলেন, ‘‘কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন তারা আমাদের দাবির ব্যাপারে ইতিবাচক। তারা আমাদেরকে পরবর্তী বর্ষের পড়াশোনার প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছেন।’’

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ নীতিমালার শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে নীলক্ষেতে অবরোধ, প্রেসক্লাবে অনশনসহ বিভিন্নভাবে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছিলেন সাত কলেজের স্নাতকের (২০১৭-২০১৮, ২০১৮-২০১৯, ২০১৯-২০২০ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষ)  শিক্ষার্থীরা।

তাদের একদফা দাবিটি ছিলো নির্ধারিত GPA বা CGPA শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।  তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সিজিপিএ শর্তে এখন পর্যন্ত নিজেদের অনড় অবস্থান বজায় রেখে ছিলেন। যারফলে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে দোটানায় পড়েছিলেন সাত কলেজের কয়েকশ শিক্ষার্থী।

এমন পরিস্থিতিতে নীলক্ষেতে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। গেল কয়েকদিনের আন্দোলনে সাত কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শাহরিয়ার মাহমুদ অপু বলেন, এখনো ঢাকা মেডিকেলসহ আশেপাশের বিভিন্ন মেডিকেলে এখনো ১৩ জন শিক্ষার্থী অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

উচ্চশিক্ষা নিয়ে বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ দিল ফ্রান্স 
  • ০৪ জুলাই ২০২৬
হোটেলে ১২ লাখ টাকার বিল না দেওয়ায় অভিযুক্ত সেই এনসিপি নেতাক…
  • ০৪ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ
  • ০৪ জুলাই ২০২৬
আইইএলটিএস পরীক্ষার ফি না পেয়ে গলায় ফাঁস দিলেন পাবিপ্রবির শি…
  • ০৪ জুলাই ২০২৬
তিতুমীর কলেজের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৩ বাস আটক
  • ০৪ জুলাই ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী আহত
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence